News Flash

  • Home
  • Uncategorized
  • দলবদ্ধ ধর্ষণ মামলায় টিআই প্যারেডে ৪ জন শনাক্ত, ধৃত ৬ জনকে পুলিশ রিমান্ডে
Image

দলবদ্ধ ধর্ষণ মামলায় টিআই প্যারেডে ৪ জন শনাক্ত, ধৃত ৬ জনকে পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ দলবদ্ধ ধর্ষণ মামলায় ধৃত ছয়জনকে আদালত ৫ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে৷ এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানান, গত ২৪ সেপ্ঢেম্বর ঊষাবাজারে এক মহিলাকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছিল৷ তাদের মধ্যে ৩ জন নাবালক৷ ধৃতদের মধ্যে ৪ জনকে নির্যাতিতা মহিলা টিআই প্যারেডে শনাক্ত করেছেন৷


সরকারি কেঁসুলি বলেন, ওই ঘটনায় প্রথমে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছিল৷ তাদের মধ্যে ২ জন নাবালক ছিল৷ আদালত দুই নাবালককে জুবেইনাল হোমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন৷ পুলিশ ধৃতদের রিমান্ডে নিতে আবেদন জানালেও আদালত ৩০ সেপ্ঢেম্বর টিআই প্যারেডের পর এ-বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছিল৷ এদিকে, গত ২৮ সেপ্ঢেম্বর আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদেরও রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছিল৷ কিন্তু আদালত তাদেরও টিআই প্যারেডের পর বিবেচনা করা হবে বলে রায় দেয়, জানান তিনি৷


তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশে ৩০ সেপ্ঢেম্বর ধৃতদের টিআই প্যারেড সম্পন্ন হয়েছে৷ ওই দিন আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছিল৷ কিন্তু নাবালক হওয়ায় তাকেও জুবেইনাল হোমে পাঠানো হয়েছে৷ সরকারি কেঁসুলি জানিয়েছেন, টিআই প্যারেডে নির্যাতিতা ৬ জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করেছেন৷ তিনি বলেন, নির্যাতিতা মহিলা প্রিয়মাণি রায়, দীপক দেবনাথ, প্রদীপ দাস এবং প্রসেনজিৎ সরকারকে শনাক্ত করেছেন৷


তিনি আরও জানান, আদালত আজ পুলিশ রিমান্ড নিয়ে শুনানি হবে বলে আগেই স্থির করেছিল৷ সে-মোতাবেক আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছিল৷ আদালত ধৃত ৬ জনকে ৫ অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top