News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, গান্ডেরবালে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

উপত্যকায় ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, গান্ডেরবালে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|

গত ২৮ সেপ্টেম্বর এক দিনে জম্মু ও কাশ্মীরের তিন জায়গায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| সেনার সংঘর্ষে ওই দিনই খতম হয়েছিল তিনজন সন্ত্রাসবাদী| নিহত হন একজন সেনা জওয়ান| তিনজন সন্ত্রাসবাদীর মধ্যে, গত ২৮ সেপ্টেম্বর উপত্যকার গান্ডেরবালে খতম হয়েছিল একজন সন্ত্রাসবাদী| গত ২৮ সেপ্টেম্বর থেকে গুলির লড়াই চলতে থাকে| অবশেষে মঙ্গলবার সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর এক দিনে জম্মু ও কাশ্মীরের তিন জায়গায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| প্রথম ঘটনা ছিল জম্মুর রামবন জেলার বাটোটে এলাকা। দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল উপত্যকার গান্ডেরবালে।তৃতীয় ঘটনা শ্রীনগরের শহরতলি এলাকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top