News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য লাইটহাউস প্রকল্পে ১০০০টি আবাসন নির্মাণ হবে রাজ্যে
Image

আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য লাইটহাউস প্রকল্পে ১০০০টি আবাসন নির্মাণ হবে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরায় এই প্রথম, ১,০০০টি ফ্ল্যাটের বহুতল বিল্ডিং নির্মাণে প্রকল্প হাতে নিয়েছে ত্রিপুরা সরকার৷ ‘লাইট হাউস প্রকল্প’ হিসেবে ওই বহুতল বিল্ডিং বিশেষ প্রযুক্তির প্রয়োগে নির্মিত হবে যাতে প্রকল্পটি ভূমিকম্প প্রতিরোধী এবং পরিবেশ বান্ধব হয়ে ওঠে৷

আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক ওই প্রকল্পটির অনুমোদন দিয়েছে৷ ৩ লক্ষ টাকার নীচে যাঁদের আয় তাঁরা আগরতলার পশ্চিমাঞ্চলে প্রস্তাবিত ওই প্রকল্পে ফ্ল্যাট কিনতে পারবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩ মার্চ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার আগরতলায়, গুজরাটের রাজকোটে, মধ্যপ্রদেশের ইন্দোরে, তামিলনাড়ুর চেন্নাইতে, ঝাড়খণ্ডের রাঁচিতে এবং উত্তরপ্রদেশের লখনৌতে ওই প্রকল্পের ঘোষণা করেছিলেন৷

আগরতলায় ওই ১০০০টি ফ্ল্যাট আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) কাছে গোলচক্কর এলাকায় নির্মিত হবে৷ রবিবার আগরতলায় সাংবাদিকদের সাথে আলোচনা করতে গিয়ে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, মন্ত্রক দরপত্র আহ্বান করেছে ও চূড়ান্ত দর আগামীকাল স্থির হবে৷ তিনি বলেন, বাৎসরিক আয় তিন লাখ টাকার কম এমন পরিবারের ভিত্তিতে সুবিধাভোগীদের বাছাই করা হবে৷ তিনি জানান, ওই প্রকল্পে ফ্ল্যাট নির্মাণে কেন্দ্রীয় সরকার ৩৫ কোটি টাকা দেবে এবং বাকি টাকা রাজ্য সরকার ও সুবিধাভোগীদের বহন করতে হবে৷

শিক্ষামন্ত্রী জানান, পরিবেশ-বান্ধব প্রযুক্তি প্রয়োগ এবং উদ্ভাবনী আবাসন নির্মাণের মাধ্যমে এই ‘লাইট হাউস প্রকল্প’ নির্মাণ হবে৷ ২.৮৬ হেক্টর জমির বিস্তৃত জায়গায় ফ্ল্যাটগুলি নির্মাণ করা হবে৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ইতিমধ্যে একটি ‘গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ-ইন্ডিয়া’ (জিএইচটিসি-ভারত) চালু করেছে৷ মন্ত্রকটি নির্মাণ চলাকালীন সময়ে প্রযুক্তি মিটও পরিচালনা করেছিল৷ তাতে, সম্ভাব্য সুবিধাভোগীদের নির্মাণ কাজ দেখে ফ্ল্যাট বাছাইয়ে উৎসাহিত করে থাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top