News Flash

  • Home
  • Uncategorized
  • ঊষাবাজারের ছায়া! গণধর্ষণের পর গৃহবধূকে নৃশংসভাবে খুন উদয়পুরে
Image

ঊষাবাজারের ছায়া! গণধর্ষণের পর গৃহবধূকে নৃশংসভাবে খুন উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ সেপ্টেম্বর৷৷ ঊষাবাজারে দলবদ্ধ ধর্ষণের ক্ষত এখনও শুকিয়ে যায়নি৷ এরই মধ্যে রবিবার সন্ধ্যায় এক গৃহবধূ নগ্ণ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশের ধারনা, গণধর্ষণের পর প্রমাণ লোপাটে তাকে খুন করা হয়েছে৷

এদিন উদয়পুরের খিলপাড়া এলাকার এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আর কে পুর থানার পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী নতুন বাজারে একটি ইটভাট্টায় ম্যানেজার পদে কর্মরত রয়েছেন৷ প্রতিমাসে দুই দিনের বাড়ি আসেন৷ আজ তিনি বাড়ি ফিরে ঘড়ে তালা দেখে মনে করেন তার স্ত্রী হয়তবা প্রতিবেশীর কালিপুজোতে গেছেন৷ এই ভেবে তিনি বাজারে চলে যান৷ কিন্তু, বাজার থেকে ফিরেও স্ত্রীকে না দেখে কিছুটা চিন্তিত না হলেও তখন তিনি ওই এলাকায় নিজের বোনের বাড়িতে চলে যান৷ ঘন্টা খানেক বাদে বাড়ি ফিরে ঘড়ের দরজায় তালা দেখে তিনি তার স্ত্রীকে খোঁজাখুজি শুরু করেন৷ বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তিনি তার স্ত্রীকে নগ্ণ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে এই ঘটনা দেখে পুলিশে খবর দেয়৷ পুলিশ আসার পর জানতে পারেন ওই গৃহবধূর মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে উদয়পুর এসডিপিও শাস্বত কুমার, আর কে পুুর মহিলা থানার ওসি আলপনা সরকার ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ তদন্তের স্বার্থে ডগস্ স্কোয়াডও আনা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই মহিলার গলায় কালো দাগ রয়েছে৷ ধারনা করা হচ্ছে, গলা টিপে তাকে হত্যা করা হয়েছে৷ তবে, পুলিশের অনুমান গণধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই মহিলাকে খুন করা হয়েছে৷

এই ঘটনায় উদয়পুর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে৷ ভর সন্ধ্যায় এক গৃহবধূকে নিজ বাড়িতেই খুন হওয়ার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ধর্ষণের পর মহিলাকে খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি উঠেছে৷ পুলিশের দাবি, ওই ঘটনা রহস্যজনক৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত রহস্য উদঘাটন হবে৷ এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top