News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, পাথারকান্দির বাসিন্দা-সহ ধৃত চার
Image

১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, পাথারকান্দির বাসিন্দা-সহ ধৃত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ চারজনকে আটক করেছে পুলিশ৷

কলমচৌড়া থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বক্সনগর সড়কে একটি মারুতি গাড়ি থেকে চারজনকে আটক করা হয়েছে৷ কলমচৌড়া থানার ওসি জানান, টিআর ০৮ এ ০৬২৭ নম্বরের গাড়িটি বক্সনগর সড়কে ভেলুয়ারচড়ে আটক করা হয়৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপের ব্যাগে ৯৫টি প্যাকেট নেশার ওষুধ উদ্ধার হয়েছে৷ প্যাকেটগুলিতে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট রাখা ছিল৷ এতে মোট ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য ১০ লক্ষ টাকা৷

তিনি জানান, ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির বাসিন্দা কাজিরউদ্দিন (২৩), গাড়ির চালক আমতলির বাসিন্দা প্রবীর দাস (২৫), কদমতলার বাসিন্দা আবু বক্কর আহমেদ (২৭) এবং ধর্মনগরের বাসিন্দা জাহির আলিকে (২৫) গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া তাদের কাছ থেকে ৫-টি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ কলমচৌড়া থানার ওসি জানিয়েছেন, ওই ইয়াবা ট্যাবলেটগুলি শিলচর (অসম) থেকে ট্রেনে আগরতলায় আনা হয়েছিল৷ এর পর আগরতলা স্টেশন থেকে গাড়িতে করে কমলনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top