News Flash

  • Home
  • Uncategorized
  • দেবীপক্ষের সূচনা, আগমনীর অপেক্ষা…
Image

দেবীপক্ষের সূচনা, আগমনীর অপেক্ষা…

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ শনিবার মহালয়াকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়৷ ভোর রাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন আবাল-বৃদ্ধ বনিতারা৷ ডট কমের যুগে বাড়িঘরে রেডিওর প্রচলন নেই বললেই চলে৷ কিন্তু বীরেন্দ্র কিশোরের মহিষাশূর মর্দিনীর সঙ্গীত এখনও প্রাণ কেড়ে নেয় বাঙালি প্রাণ মানুষের৷ মহালয়ার সকালে সেই চিত্র পরিলক্ষিত হয়েছে শহর থেকে গ্রাম সর্বত্রই৷

মহালয়ার আগমনীর সুরেই শারদোৎসবের সূচনা হয়েছে৷ মহালয়ার পূন্য প্রভাতে বিভিন্ন দেবমন্দিরের পুকুরে কিংবা নদীতে পিতৃতর্পন করতে ভীড় লক্ষ করা গেছে ধর্মপ্রাণ মানুষজনকে৷ কথিত আছে, পূণ্য তিথিতে তর্পন করলে পিতা-পিতামহ সহ পূর্ব পুরুষেরা জল পেয়ে থাকেন৷ সেই ধর্ম বিশ্বাসকে পাথেয় করেই পিতৃতর্পনের রীতিনীতি আজও পরিলক্ষিত হয়৷

পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা হয় অমবস্যা ছাড়ার পরই৷ এই পিতৃপক্ষের শেষ লগ্ণে তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিন জল দানের জন্য সকাল থেকেই রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ বিভিন্ন পুকুরের দেখা গেল শত শত লোকের ভীড়৷ মহালয়া নয় যেন মায়ের পদধবনি৷ প্রতিটি বঙালীর হৃদয় ছঁুয়ে যায় পূজোর হাওয়ায়৷ উষাকাল থেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র উচ্চারন ও চন্ডী পাঠের মধ্যে দিয়ে সূচনা হয় মহালয়ার৷ মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান৷ দেবী পক্ষের শুরু৷ পিতৃপক্ষের অবসানের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পন প্রাচীন প্রথা৷ ইহলোক ত্যাগ করা পিতৃপুরুষদের মঙ্গল কামনায় যব, তিল, জল দান করা হয়৷ একেই তর্পন বলে৷ রাজধানী আগরতলায় ও সকাল থেকেই বিভিন্ন জলাশয়ে তর্পনের উদ্দেশ্যে মানুষের ঢল নামে৷ নদীতে উঠা নামা করার মত সুবন্দোবস্ত না থাকায় দেবঘাট লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরেই অধিক সংখ্যক লোক তর্পন করতে জমায়েত হয় বলে জানালেন পুরোহিত প্রশস্ত গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন বিগত প্রতিপদ থেকে শুরু করে মহালয়া পর্যন্ত এই ১৫ দিন পিতৃপক্ষ একে প্রেতপক্ষও বলা হয়৷ এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তিল উৎসর্গ করে তর্পন করা হয়৷ অম্যাবশ্য শেষ হতেই শুরু দেবী পক্ষের৷ প্রকৃত পক্ষে এদিন থেকেই পড়ে গেল পূজোর ঢাকে কাটি৷ রাজ্য বাসীও মেতে উঠল তাদের সর্বশ্রেষ্ঠ উৎসবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top