News Flash

  • Home
  • Uncategorized
  • রামবানে শহিদ সেনাবাহিনীর নায়েক রাজেন্দ্র সিং, অভিযান চলাকালীন গ্রেনেডও ছোঁড়ে সন্ত্রাসবাদীরা
Image

রামবানে শহিদ সেনাবাহিনীর নায়েক রাজেন্দ্র সিং, অভিযান চলাকালীন গ্রেনেডও ছোঁড়ে সন্ত্রাসবাদীরা

জম্মু, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : ভারতীয় সেনাবাহিনীর নায়েক রাজেন্দ্র সিং শনিবার রামবান জেলার বাটোতে শহরে গুলির লড়াইয়ের সময় প্রাণ হারান। সিআরপিএফ সূত্রের খবর, এদিন মেইন মার্কেটে তল্লাশি অভিযান চলাকালীন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর একটি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়।

এদিন জম্মু কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় অবশ্য জানা যায়নি| ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ড জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল, রামবান এবং ডোডায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী ও সিআরপিএফ| গান্ডেরবালে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক (জম্মু) জানিয়েছেন, শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ রামবান জেলার বাটোতে এলাকায় সাধারণ নাগরিকের গাড়ি থামানোর চেষ্টা করে দুই থেকে তিনজন সন্দেহভাজন| কিন্তু, ওই গাড়ির চালক গাড়ি না থামিয়ে সেনাবাহিনীর ক্যুইক রেসপন্স টিম-কে তৎক্ষণাৎ খবর দেন| এরপরই সুরক্ষা বাহিনী ও সন্দেহভাজনদের মধ্যে শুরু হয় গুলির লড়াই| সুরক্ষা বাহিনীর তাড়া খেয়ে বাটোতে শহরের মার্কেট এলাকায় সাধারণ নাগরিকের বাড়িতে ঢুকে পড়ে সন্দেহভাজনরা| রামবান জেলার বাটোতে শহরে সাধারণ নাগরিকের বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনদের মধ্যে তিনজন সন্ত্রাসবাদীকে খতম করেছে সেনাবাহিনী। আটকে পড়া গৃহকর্তাকেও নিরাপদে বের করে এনেছে সেনাবাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top