নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৭ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অধীন কলসিরমুখ কারিমোহন পাড়ার বাসিন্দা দিব্যজয় ত্রিপুরা গত ১লা সেপ্ঢেম্বর মুহুরি নদী পার হওয়ার সময় নদীর জলে তলিয়ে গিয়েছিলেন৷ পরবর্তী সময়ে ডিজাস্টার মেনেজম্যান্টের কর্মীরা ও এনডিআরএফ এর সদস্যরা খোঁজাখুজি করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ হয়৷

অবশেষে শুক্রবার দুপুরে কলসিরমুখ এলাকার লোকজন দেখতে পায় নদীর বালির স্তরে পঁচাগলা মৃতদেহ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশ ও মহকুমা প্রশাসনকে৷ শান্তিরবাজার মহকুমা প্রশাসনের ডিসিএম রুদ্রদীপ নাথ ও বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করেছেন৷ পরবর্তী সময়ে মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়৷
এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ড: মিলিন্দ রামটেকে, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জয়নাল দাস, মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, সমাজসেবী শ্যামল দেবনাথ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস৷ স্বাগত ভাষণ রাখেন মোহনপুর পুরপরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মোহনপুর মহকুমার মহকুমা শাসক প্রসূন দে৷


