News Flash

  • Home
  • Uncategorized
  • পুড়িয়ে ধবংস করা হল উদ্ধারকৃত নেশা সামগ্রী

পুড়িয়ে ধবংস করা হল উদ্ধারকৃত নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ আবারও পুড়িয়ে ধবংস করা হল প্রচুর পরিমাণ গাঁজা৷ বোধজংনগরে শুক্রবার পোড়ানো হয় ১৪৩৮কেজি গাঁজা৷ গতবছর সোনামুড়ার কমলনগর এলাকা থেকে ওইসব গাঁজা উদ্ধার করা হয়েছিল৷ বাজেয়াপ্ত করা ওই গাঁজা আদালতের নির্দেশে শুক্রবার পুড়িয়ে ধবংস করে দেওয়া হয়৷ আরও প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে৷

আদালতের নির্দেশ পাওয়ার সেগুলিও ধবংস করা হবে বলে জানিয়েছেন এক আরক্ষা আধিকারিক৷ উল্লেখ্য, নতুন সরকার রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে৷ এই স্বপ্ণ বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্যে গাঁজা চাষ পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং গাঁজা পাচার বন্ধের লক্ষ্যে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷ এর ফলে রাজ্যে গাঁজা চাষ প্রায় বন্ধ হয়ে গেছে৷ গাঁজা পাচারকারীরাও হাত পা গুটিয়ে বসে আছে৷ অনেকের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ বেশ কিছু সংখ্যক জেল হাজতে রয়েছে৷ ইতিমধ্যেই যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে স্থাবর অস্থাবর সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top