News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি বছরে ১১টি সংস্থাকে শিল্প স্থাপনে জমি দিয়েছে টিআইডিসি
Image

চলতি বছরে ১১টি সংস্থাকে শিল্প স্থাপনে জমি দিয়েছে টিআইডিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে৷ সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হওয়ার পর বিভিন্ন শিল্পসংস্থা রাজ্যে শিল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করছে৷ চলতি অর্থবছরের সেপ্ঢেম্বর মাস পর্যন্ত ১১টি শিল্পসংস্থাকে বিভিন্ন শিল্পতালুকে শিল্প স্থাপনের জন্য জায়গা দেওয়া হয়েছে৷ বিনিয়োগ হবে ৭৩ কোটি টাকারও বেশি৷ শুক্রবার শিল্প ভবনে আয়োজিত সংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম (টিআইডিসি)-এর চেয়ারম্যান টিঙ্কু রায় এই তথ্য জানান৷


টিঙ্কুবাবু জানান, বর্তমানে টিআইডিসি-র অধীনে রাজ্যে ১৪টি শিল্পতালুক রয়েছে৷ গত তিনটি অর্থবছরে এই শিল্পতালুকগুলিতে ৬০টি নতুন শিল্পসংস্থাকে শিল্প স্থাপনের জন্য জায়গা দেওয়া হয়েছে৷ তাঁরা বিনিয়োগ করবে ২১৩ কোটি টাকা৷ বর্তমানে ১৪টি শিল্পতালুকে ২২২টি শিল্প কারখানা রয়েছে৷ চেয়ারম্যান জানান, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিল্প স্থাপনে গতি এসেছে৷ ইতিমধ্যেই তুলাকোনা শিল্পতালুকে সিকারিয়া মেগা ফুড পার্ক প্রাইভেট লিমিটেড ৬১.৭১ একর জায়গায় ফুড পার্ক স্থাপন করেছে৷ তিনি জানান, রাজ্যে শিল্প স্থাপন প্রক্রিয়া সহজতর করতে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে৷ শিল্প স্থাপনে আগ্রহীদের জন্য ডিপিআর তৈরি করা, ঋণের ব্যবস্থা করা প্রভৃতি বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে৷ বিভিন্ন শিল্পতালুকে পরিকাঠামোগত সুযোগ-সুবিধা আরও বাড়ানো হয়েছে৷ এরমধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, গ্যাস লাইন সংযোগ, রাস্তা তৈরি করা প্রভৃতি৷ বোধজংনগরে অবস্থিত বিভিন্ন শিল্পকেন্দ্রগুলির নিরাপত্তার জন্য টিএসআর ক্যাম্প স্থাপন, সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে৷


চেয়ারম্যান জানান, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (টিএনজিসিএল) পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি গ্যাস সরবরাহ করছে৷ এতে টিআইডিসি, গেইল এবং আসাম গ্যাস কোম্পানি লিমিটেডের অংশীদারিত্ব রয়েছে৷ টিআইডিসি-র বোর্ড মিটিঙে টিআইডিসি তার অংশূদারিত্ব (ইকুইটি পার্টিসিপেশন) বাড়িয়ে ২৫.৫১ শতাংশ করেছে এবং টিএনজিসিএল-এ ৭ কোটি ৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছে৷ তিনি বলেন, সম্প্রতি ৩৫ কোটি টাকা ব্যয়ে আরকে নগর, ধর্মনগরের মিশনটিলা, এডিনগর এবং বাধারঘাটে শিল্পতালুকের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে৷ এডিনগর শিল্পতালুকে শুধুমাত্র মহিলাদের জন্য ‘উইমেন এমপাওয়ারমেন্ট সেন্টার’ করা হবে৷ সেখানে মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার জন্য স্টলও থাকবে৷ আগামী অক্টোবর মাসের মধ্যেই কাজ শুরু করা হবে৷


চেয়ারম্যান জানান, রাজ্যে প্রচুর পরিমাণে আগর গাছ রয়েছে৷ ধর্মনগরের কদমতলায় টিআইডিসি থেকে ঋণ নিয়ে একটি আগর কারখানা করা হচ্ছে৷ এ-বছর রাজ্যের কৃষকদের কাছ থেকে ১৬ হাজার ৮০০ মেট্রিক টন ধান কেনা হয়েছে৷ ইতিমধ্যেই বিলোনিয়া এবং ধর্মনগরে রাইসমিল বসানোর কাজ চলছে৷ কুমারঘাটে ধূপকাঠির শলা তৈরির জন্য নতুন করে শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি জানান, বিগত সরকারের সময় যে-সব শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷


রাজ্যে শিল্পের অগ্রগতির কথা বলতে গিয়ে তিনি এ-বছর অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলার কথাও উল্লেখ করেন৷ তিনি বলেন, গত বছর মেলায় ৮৫টি স্টল খোলা হয়েছিল৷ এ-বছর মেলায় স্টল ছিল ১৯২টি৷ মেলায় বিক্রির পরিমাণ ৩ কোটি ১৬ লক্ষ টাকা৷ চেয়ারম্যান বলেন, বর্তমানে রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে৷ উদ্যোগীরা যেন শিল্প স্থাপনে এগিয়ে আসেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top