News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া মজুরী মিটিয়ে দেওয়ার দাবীতে হেজামারায় অবরোধ রেগা শ্রমিকদের
Image

বকেয়া মজুরী মিটিয়ে দেওয়ার দাবীতে হেজামারায় অবরোধ রেগা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ রেগার মজুরি তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে মূলত এই শ্লোগানকে সামনে রেখে রাস্তা অবরোধে বসল হেজামারা ব্লকের রেগা শ্রমিকরা৷ শুক্রবার সকাল আনুমানিক ১১টায় প্রায় শতাধিক রেগা শ্রমিক সদর উত্তরের হেজামারা বাজার সংলগ্ণ স্থানে মূল সড়কে অবরোধে বসে বিক্ষোভ দেখাতে থাকে৷ যার ফলে আগরতলা-খোয়াই, কমলপুরের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ রাস্তার দু’দিকেই আটকে যায় প্রায় সহস্রাধিক যাত্রীবাহী সহ অন্যান্য গাড়ি৷


আন্দোলন এতটাই তীব্র ছিল ঘণ্টাখানেকের ভারী বর্ষণেও পিছু হটেনি শ্রমিকরা৷ অবরোধস্থলে সিধাই থানার পুলিশ বাহিনী এবং হেজামারা ব্লকের বিডিও কমল দেববর্মা এলেও আন্দোলন প্রত্যাহার করতে ব্যর্থ হয় প্রশাসন৷ ৩০ দিনের রেগার কাজ করে প্রায় দু’মাস পার হলেও টাকা প্রদানে দপ্তরের কোন হেলদোল নেই৷ ক্ষুব্ধ শ্রমিকরা জানান চাঁদপুর এডিসি ভিলেজের অধিকাংশ শ্রমিকরাই তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত৷ অবিলম্বে রেগা শ্রমিকদের বকেয়া মজুরির টাকা মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷


অবশ্য টানা তিন ঘণ্টা অবরোধ চলার পর মোহনপুর মহকুমা শাসকের হস্তক্ষেপে এই সড়ক অবরোধ মুক্ত হয়৷ শ্রমিকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শারদোৎসবের আগেই তাদের বকেয়া মজুরির টাকা মিটিয়ে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top