News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ধর্মনগরে
Image

রেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে রেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের৷ মৃতের নাম স্বপন চন্দ্র দে৷ বাড়ি কামেশ্বর লাল বাজার এলাকায়৷ জানা যায়, গামছা পরিহিত অবস্থায় তিনি রেল পথের পাশ দিয়ে ঘোরা ফেরা করছিলেন ঐ সময় রাজধানী এক্সপ্রেস দ্রুত বেগে আসছিল৷


রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় বৃদ্ধ স্বপন চন্দ্র দেবের৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ ঐ বৃদ্ধের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ রেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে ধর্মনগর থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ শুক্রবার দুপুর ১ টা নাগাদ আনন্দবিহার আগরতলা গ্রামে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top