News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের থেকে পদ বড়, ৩৭০ ধারা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জে পি নাড্ডার
Image

দেশের থেকে পদ বড়, ৩৭০ ধারা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জে পি নাড্ডার

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দেশের থেকে পদ বড় কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগত প্রকাশ নাড্ডা। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিই রাজ্যের ক্ষমতা দখল করবে বলেও দাবি করেন নাড্ডা।

একাধিক কর্মসূচি নিয়ে শুক্রবার কলকাতায় এলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগত প্রকাশ নাড্ডা । এদিন ৩৭০ ধারা নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। ওই অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৩৭০ ধারা নিয়ে সরাসরি আক্রমণ করেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি| এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতা দি-র কাছে দেশের থেকে পদ বড়। তা না হলে ওঁকে প্রশ্ন করতে চাই, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা কেন করছিলেন? ওঁর কাছে জানতে চাই, আপনি কি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেন? আরে দেশ থাকলে তবে তো রাজনীতি থাকবে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি হয়। মমতাদি আপনার বিনাশ নিশ্চিত হয়ে গেছে।’

এদিনের অনুষ্ঠানে তাঁর আক্রমণের নিশানায় ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনার বক্তব্য পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে হাতিয়ার করছে। কী বলবেন আপনি?’ পাশাপাশি এদিনের সভা থেকে তাঁর দাবি আগামী বিধানসভা নির্বচনে রাজ্যের ক্ষমতা দখল করবে বিজেপি | আত্মবিশ্বাসী নাড্ডার কথায়, ‘দেওয়াল লিখন স্পষ্ট। তৃণমূল যাচ্ছে, আমরাই আসছি।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top