News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন পেলে পালাতে পারেন পি চিদম্বরম, আদালতে সিবিআইয়ের আইনজীবীর সওয়াল
Image

জামিন পেলে পালাতে পারেন পি চিদম্বরম, আদালতে সিবিআইয়ের আইনজীবীর সওয়াল

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : জামিন পেলে ফেরার হতে পারেন পি চিদম্বরম। তাঁর জামিন আটকাতে শুক্রবার দিল্লি আদালতে এভাবেই সওয়াল করলেন সিবিআইয়ের আইনজীবী। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যখন অভিযুক্ত প্রভাবশালী হন, ফেরার হওয়ার ঝুঁকি বেশি থাকে।

এদিন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে এজলাসে কার্যত তুলোধনা করেন সলিসিটর জেনারেল। তিনি বলেন, একজন আইন প্রণেতা কখনওই আইন ভাঙতে পারেন না। কিন্তু চিদম্বরম যে ফেরার হবেন না তা জোর করে বলা যাচ্ছে না। গ্রেফতার হওয়ার আগে ২৪ ঘণ্টা ‘নিখোঁজ’ ছিলেন। গুরুতর অভিযোগে অভিযুক্ত জেনেও তাঁকে এমন আচারণ করতে দেখা গিয়েছে।

পি চিদম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি হিসাবে সলিসিটর জেনারেল বলেন, যদি জামিন পান, বিপজ্জনক হতে পারেন চিদম্বরম। আইএনএক্স মিডিয়া এবং অন্যান্য সংস্থাগুলির কিছু ইমেলের তথ্য আদালতে জমা দেয় সিবিআই। চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, আইএনএক্স মিডিয়ার এগজিকিউটিভ ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে কোনওদিন সাক্ষাত্ হয়নি প্রাক্তন অর্থমন্ত্রীর।

উল্লেখ্য, মোটা অঙ্কের বিদেশি লগ্নি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চিদম্বরমের বিরুদ্ধে। অর্থমন্ত্রী থাকাকালীন ছেলে কার্তিকে সুবিধা পাইয়ে দিতেই পি চিদম্বরম  এই ছাড়পত্র দিয়েছিলেন বলে সিবিআই অভিযোগ করে। এমনকি চিদম্বরমের বিরুদ্ধে বিদেশে আয়বির্হভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top