News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত
Image

মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর ৷৷ অমরপুর মহকুমার উপনগরী নতুন বাজারে অভিযান চালিয়ে বড় সড় সফলতা পেল মহকুমা প্রশাসন৷ অভিযানে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও অবৈধভাবে মজুত রাখা পেট্রোল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়৷ দুইজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ খাদ্য দপ্তর ও লিগ্যাল মেজারমেন্টের আধিকারিকদের নিয়ে মহকুমা শাসক বিজয় সিন্হা এই অভিযান চালান৷

অমরপুর মহকুমার অন্যতম বাণিজ্যিক নগরী নতুন বাজারের বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার অভিযোগ ছিল দীর্ঘদিনের৷ যার সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার সকালে ময়দানে অবতীর্ণ হয় মহকুমা প্রশাসন৷ সকালে প্রথমে চেলাগাং মুখ বাজারে অভিযান করা হয়৷ ওইখানে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা পেট্রোল-ডিজেল এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়৷ তারপর নতুন বাজার আশ্রম চৌমুহনিতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে ড্রাম ও বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়৷ বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বাচ্চাদের মুখরোচক খাবার বিক্রি করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top