News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী উদ্ধার কৈলাসহরে
Image

নেশা সামগ্রী উদ্ধার কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহর থানা এবং ২৯ ব্যাটেলিয়ান আসাম রাইফেল যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কনকপুর এলাকায় আতিবুর রহমান এর বাড়িতে প্রচুর টাকার নেশা সামগ্রী উদ্ধার করে৷ আতিবুর রহমান সহ অপর এক যুবক গ্রেপ্তার করা হয়৷ কৈলাসহর থানার ওসি জানান, পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কৌটা ব্রাউন সুগার, প্রচুর ইনজেকশনের সিরিঞ্জ এবং ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে৷ আতিবুর রহমান এবং দিব্যজ্যোতি ভট্টাচার্য নামে দুই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়৷ ওসি দেবাশীস সাহা জানান, আতিবুর রহমানের বিরুদ্ধে কৈলাসহর থানায় এনডিপিএস ধারায় দুটি মামলা চলছে৷

কিছুদিন পূর্বে আতিবুর এনডিপিএস মামলায় জেল খেটে বের হয়৷ মামলাগুলি এখনো কৈলাসহর আদালতে বিচারাধীন রয়েছে৷ আবারও আতিবুর রহমানের বাড়ি থেকে নগদ টাকা সহ নেশা সামগ্রী উদ্ধার করা হয় ৷ এছাড়া দেবজ্যোতি ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর কৈলাসহর এর এসডিপিও চন্দন সাহা জানান, গ্রেফতারের পর তারা প্রাথমিকভাবে স্বীকার করে যে, নগদ টাকা এবং নেশা সামগ্রী তার নিজের৷ সে অনেকদিন ধরে কৈলাসহরের কনকপুর এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছে৷ পুজোর প্রাক্কালে নেশা সামগ্রী বিক্রেতাকে পুলিশ আটক করায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধাররণ মানুষের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top