News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দু ধর্ম অনাদি কাল ধরে প্রকৃতির পুজো করে এসেছে : মোহন ভাগবত

হিন্দু ধর্ম অনাদি কাল ধরে প্রকৃতির পুজো করে এসেছে : মোহন ভাগবত

হরিদ্বার, ২৬ সেপ্টেম্বর (হি.স.) হিন্দু ধর্ম অনাদি কাল ধরে প্রকৃতির পুজো করে এসেছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে আজ প্রকৃতি বিপন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার পতঞ্জলি যোগপীঠে ধর্ম জাগরণ সমন্বয় বিভাগের আয়োজিত সাধুদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সর-সঙ্ঘচালক মোহন ভাগবত।

এদিন মোহন ভাগবত জানিয়েছেন, ভারতের সাধু ও সন্তরা প্রকৃতিকে রক্ষা করতে পারে। যুগের পর যুগ ধরে তারা এই কাজ করে চলেছে। আমরা প্রকৃতির পূজারি। প্রকৃতিকে মায়ের স্থানে বসিয়ে তাঁকে পুজো করেছি আমরা। তুলসী ও বট বৃক্ষেরও পুজো করেছি আমরা। আমরা সংস্কৃতিকে বাঁচানোর কাজ করেছি। জলকে জীবনের হিসেবে দেখেছি। এখন গরু, গঙ্গা, বৃক্ষ এদের প্রত্যেকেই সংরক্ষিত করার প্রয়োজন হয়ে পড়েছে। এটাই আমাদের ভবিষ্যত। পরবর্তী প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত করতে হবে। জন জাগরণ বৃদ্ধি করাটা আমাদের পূণ্য কর্তব্য। হিন্দু সমাজের উত্থানের জন্য দেশের সাধু সমাজ গেরুয়া বসন পরে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। ভারতকে বিশ্বগুরুতে পরিণত করার শক্তি রয়েছে সাধুদের। দেশে এখনও সাধুদের প্রতি সম্মান সবার উপরে রয়েছে। দেশের ভেতরে ঐক্য গড়ে তুলতে হবে সাধুদের। আমার প্রধান উদ্দেশ্য একতা, সাম্য, সামজিকতা ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top