News Flash

  • Home
  • Uncategorized
  • টিকিট বিক্রি শুরু, এয়ার এশিয়ার বিমান পরিষেবার সূচনা হচ্ছে ২০ অক্টোবর
Image

টিকিট বিক্রি শুরু, এয়ার এশিয়ার বিমান পরিষেবার সূচনা হচ্ছে ২০ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে এয়ার এশিয়ার বিমান পরিষেবা আগামী ২০ অক্টোবর থেকে চালু হচ্ছে৷ আগরতলা-কলকাতা রুটে ওই বিমান প্রতিদিন যাতায়াত করবে৷ একই সাথে আগরতলা থেকে গুয়াহাটি এবং ইমফলও এয়ার এশিয়ার বিমান পরিষেবা শুরু হচ্ছে৷ সংস্থা টিকিটের বাণিজ্যিক বিক্রিও শুরু করে দিয়েছে৷


সংস্থার জনৈক আধিকারিক জানিয়েছেন, আগরতলা- কলকাতা রুটে প্রতিদিন একটি বিমান চালাবে এয়ার এশিয়া৷ এয়ারবাস ৩২০ মডেলের বিমান আগরতলা-কলকাতা রুটে যাত্রী পরিবহণ করবে৷ তিনি আরও জানিয়েছেন, আই-৫ ৫৮০ বিমানটি প্রতিদিন কলকাতা- আগরতলা এবং আই-৫ ৫৮১ বিমানটি আগরতলা-কলকাতা যাতায়াত করবে৷ তাঁর কথায়, ওই বিমান কলকাতা থেকে ১২টা ৪৫ মিনিটে ছাড়বে এবং আগরতলায় ১-টা ৫০ মিনিটে পৌঁছাবে৷ তেমনি, আগরতলা থেকে ৪-টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ৬-টা ১০ মিনিটে কলকাতায় পৌঁছবে৷


এদিকে, আগরতলা-কলকাতা রুটে টিকিটের বাণিজ্যিক বিক্রি শুরু হয়ে গেলেও গুয়াহাটি রুটে ফেব্রুয়ারি থেকে টিকিট পাওয়া যাচ্ছে৷ বাণিজ্যিক বিক্রি শুরু হয়েছে ঠিকই, কিন্তু জানুয়ারি পর্যন্ত তারা পরিষেবা শুরু করছে৷ ওই আধিকারিকের কথায়, সপ্তাহে চারদিন আগরতলা-গুয়াহাটি বিমান পরিষেবা চালু হওয়ার সূচি হলেও, এখনও সঠিকভাবে ওই রুট পরিষেবা শুরু করছে না এয়ার এশিয়া৷
অন্যদিকে, আগরতলা-ইমফল রুটে সপ্তাহে ৩-দিন বিমান চালানোর সূচি নির্ধারিত করেছে এয়ার এশিয়া৷ কিন্তু, অক্টোবর মাসে সপ্তাহে একদিন করে বিমান চলবে ওই রুটে৷ তবে, একমাস অন্তর সপ্তাহে একদিন করে বাড়বে বিমান যাতায়াত৷ ওই আধিকারিকের কথায়, ডিসেম্বর থেকে সপ্তাহে ৩ দিন আগরতলা-ইমফল রুটে বিমান যাতায়াত করবে৷


ধারণা করা হচ্ছে, এয়ার এশিয়ার বিমান পরিষেবা ত্রিপুরায় শুরু হলে বিমানের টিকিট সংকট কিছুটা কমবে৷ ওই আধিকারিক জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলায় বিমান পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে৷ তাছাড়া, আগরতলায় বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top