News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের পুনর্নির্মাণই ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ : অমিত শাহ
Image

দেশের পুনর্নির্মাণই ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ : অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.)  ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে মানবতার সত্য উপাসক, আশ্চর্য সংগঠক ও অনুপ্রেরণা উৎসহ হিসাবে অভিহিত করে স্মরণ করেছেন। পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রতিকৃতিতে মালা দিয়েও শ্রদ্ধা জানান তিনি।

এ উপলক্ষ্যে অমিত শাহ এক টুইটবার্তায় লিখেছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে যুগদ্রষ্টা ছিলেন। তাঁর দর্শন এবং আদর্শ দেশকে একটি বিকল্প আদর্শ দেওয়ার পক্ষে কাজ করেছিল।   দেশের পুনর্নির্মাণ এবং ভারতের  হৃত গৌরব ফিরিয়ে আনাই তাঁর আদর্শের মূলে ছিল।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন,  দীনদয়াল বলেছিলেন যে  দরিদ্রতম মানুষের মধ্যে উন্নয়ন না নিয়ে গেলে দেশের স্বাধীনতার কোনও অর্থ থাকে না। অমিত শাহ আরও জানিয়েছেন, দীনদয়াল উপাধ্যায় তপস্বীর মতো জীবনযাপন করতেন ও তার আদর্শের শক্তিতে অনুপ্রাণিত হয়ে বহু দেশভক্ত জীবনের সর্বস্ব ত্যাগ করে দেশের জন্য জীবনকে উৎসর্গকৃত করেছিলেন।

অমিত শাহ জানিয়েছেন,  বিজেপিকর্মী হিসাবে আজ আমরা গর্বিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত পাঁচ বছর ধরে দরিদ্রদের কল্যাণে নিরন্তর কাজ করে গিয়েছে। দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ পূরণ করে দেখিয়েছে।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিকে মাল্যদান করেন বিজেপির কার্যকারি সভাপতি জগত প্রকাশ নাড্ডা।  তিনি বলেন,  পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একজন প্রখর জাতীয়তাবাদী এবং অনন্য সংগঠক যিনি দেশকে অন্ত্যোদয় এবং একাত্ম মানবতাবাদের দর্শন দেখিয়েছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা সকলকে অন্ত্যোদয়ের চেতনায় অনুপ্রাণিত করে ‘সবক সাথ, সবকা বিকাশ’ মন্ত্রটি গ্রহণ করতে হবে এবং জনগণের সেবা করতে হবে এবং সংগঠনের পক্ষে কাজ করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top