News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের রাজনৈতিক যন্ত্র কংগ্রেস, দাবি গিরিরাজের
Image

পাকিস্তানের রাজনৈতিক যন্ত্র কংগ্রেস, দাবি গিরিরাজের

পাটনা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : নিউ ইউর্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকে কাশ্মীর প্রসঙ্গে ভারতের নিন্দা করার সময় কংগ্রেসের বয়ানকে হাতিয়ার মঙ্গলবার করেছেন পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এই প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের নিন্দায় সরব হলেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং।

বুধবার গিরিরাজ সিং জানিয়েছেন, পাকিস্তানের রাজনৈতিক যন্ত্রে পরিণত হয়েছে কংগ্রেস। ইমরান খান কি কংগ্রেসের ভাষায় কথা বলছে না কংগ্রেস ইমরানের ভাষায় সেটাই বোঝা যাচ্ছে না। কাশ্মীরের সাধারণ মানুষ আনন্দে রয়েছে। যারা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের থেকে সুবিধা পেতেন তারাই এখন চরম দুর্ভোগের মুখে পড়েছে।

উল্লেখ্য মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে বলেছিলেন  ভারতের কংগ্রেস দলও জানিয়েছে যে ৫০ দিন ধরে গরিব মানুষদের কাশ্মীরে বন্দি করে রাখা হয়েছে। বুধবার তার প্রক্ষিতেই এই কথা বলেন গিরিরাজ সিং।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top