News Flash

  • Home
  • Uncategorized
  • দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম চূড়ান্ত
Image

দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম চূড়ান্ত

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) :  চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার ঐতিহ্যশালী এই পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। সর্বসম্মতিক্রমেই যে বিগ-বির  নাম চূড়ান্ত করা হয়েছে তাও জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে প্রকাশ জাভরেকর লিখেছেন, বিনোদন দেওয়ার পাশাপাশি দুইটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাঁর নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়েছে। গোটা দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও এতে খুশি। হৃদয়পূর্ণ অভিনন্দন রইল অমিতাভ বচ্চনের প্রতি।  

প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ বচ্চনের চার দশকের অভিনয় জীবনে বহু অসাধারণ ছবি উপহার দিয়েছেন। শোলে, ডন, অমর আকবর অ্যাণ্টনি, নমকহালাল, শহেনশা, খুদাগওয়া, পা, ব্ল্যাক, দিওয়াড় সহ বহু স্মরণীয় ছবি দেশবাসীকে উপহার দিয়েছেন। বর্তমানে ৭৬ বছর বয়সেও সমান ভাবে কাজ করে চলেছেন তিনি। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর  / কাকলি  

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top