News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষার তিনদিন আগে নির্ঘন্ট ঘোষণার প্রতিবাদে অধ্যক্ষকে ঘেরাও করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা
Image

পরীক্ষার তিনদিন আগে নির্ঘন্ট ঘোষণার প্রতিবাদে অধ্যক্ষকে ঘেরাও করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পরীক্ষা সূচিকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের বিভেদ তুঙ্গে উঠেছে৷ সোমবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা নোটিশ জারি করে জানান, আগামী ২৫ সেপ্ঢেম্বর থেকে পরীক্ষা শুরু হবে৷ পরীক্ষার শুরুর মাত্র তিনদিন আগে নির্ঘণ্ট ঘোষণার এই সিদ্ধান্তকে কোন ভাবেই মেনে নিতে পারছে না ছাত্রছাত্রীরা৷ এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোমবার দীর্ঘক্ষণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা৷


রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সেশনাল পরীক্ষার দিনক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা৷ সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একপ্রকার ঘেরাও করে রাখা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, আগাম কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে জানিয়ে দেওয়া হয়েছে ২৫ তারিখ থেকে সেশনাল পরীক্ষা হবে৷ ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ৷ তাদের দাবি হলো, পুজার পরে যেন সেশনাল পরীক্ষা নেওয়া হয়৷ অপরদিকে, কলেজ কর্তৃপক্ষের বক্তব্য ইউনিভার্সিটির নির্দিষ্ট গাইডলাইন রয়েছে৷ সে কারণেই আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরীক্ষা ও ফর্ম ফিলাপের কাজ শেষ করতে হবে৷ যদি পুজার পরে পরীক্ষা নেয়া হয় তাহলে কোনোভাবেই তা সম্ভব হবে না৷ কারণ কলেজ অক্টোবর মাসের ৫ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বন্ধ থাকবে৷


অপরদিকে ছাত্রছাত্রীরাও নিজেদের দাবিতে অনঢ় থাকে৷ এর ফলে একসময় উত্তেজনা প্রবল আকার ধারণ করলে কলেজ চত্বরে ছুটে আসে কৈলাসহর মহিলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷ কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সুরাহার জন্য উদ্যোগ নেওয়া হলেও তারা তা বুঝতে নারাজ৷ তাদের বক্তব্য একে তো কলেজের নিয়মিত ক্লাস হয় না, তার উপর আগাম কোনকিছু না জানিয়েই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা কোনভাবেই মেনে নেবে না ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ এমন অনেক বিভাগ রয়েছে যেগুলিতে কলেজের সেশন শুরু হওয়ার পর শুধুমাত্র দুই থেকে তিনদিন ক্লাস হয়েছে৷ ছাত্রদের বলা হয়েছিল পুজার পরে পরীক্ষা হবে৷ স্বাভাবিক কারণে তারা কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি৷


তারা প্রয়োজন হলে পরীক্ষা বয়কট করবে এবং যদি কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত সূচি পরিবর্তন না করেন তাহলে কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷ অপরদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষার বক্তব্য হচ্ছে ছাত্রছাত্রীদের ক্লাস ঠিকভাবে হয়েছে, শুধুমাত্র অতিথি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ায় ক্লাসের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হয়েছে৷ যদি ইউনিভার্সিটি তাদের বর্ধিত সময় দেয় তবেই একমাত্র পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা সম্ভব হবে৷ নতুবা পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা সম্ভব নয়৷ এমনকি একই দিনক্ষণ নিয়ে রাজ্যের অন্যান্য কলেজগুলিতে পরীক্ষা হবে বলে জানান তিনি৷ পরীক্ষা নির্ঘণ্টকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মতভেদকে কেন্দ্র করে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে৷ এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকরাও৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top