News Flash

  • Home
  • Uncategorized
  • আরও এক গৃহবধূ পনের বলি, হাসপাতালেই স্বামীকে গণধোলাই
Image

আরও এক গৃহবধূ পনের বলি, হাসপাতালেই স্বামীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর ৷৷ আবারও পনের বলি এক গৃহবধূ৷ ঘটনা মন্দিরনগরী উদয়পুরের পালাটানা এলাকায়৷ মৃত গৃহবধূর নাম পুজা দাস৷ অভিযুক্ত স্বামী শুভঙ্কর দাস সহ অন্যান্যদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ অভিযুক্তদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাপের বাড়ির লোকজন ও এলাকাবাসী৷ গত দেড়বছর আগে প্রয়াত বিশ্বজিৎ দাসের মেয়ে পূজা দাসের (১৯) সঙ্গে বিয়ে হয়েছিল উদয়পুরের পালাটানার সুনীল দাসের ছেলে শুভঙ্কর দাসের৷


প্রথমে নিজেদের পছন্দ৷ পরবর্তী সময়ে সামাজিকভাবে বিয়ে দেয় পরিবারের লোকজন৷ বিয়ের সময় ছেলের এবং তার বাড়ির লোকজনদের যা যা দাবি ছিল সবই মিটিয়ে দেওয়া হয়েছে৷ বিয়ের কয়েকমাস ভালই চলছিল দাম্পত্য জীবন৷ তারপর থেকেই শুরু হয় পূজা দাসের উপর অত্যাচার৷ পুজার স্বামী পেশায় গাড়ি চালক৷ কয়েকদিন পর পর পুজার স্বামী শুভঙ্কর দাস পুজাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাতো৷ গত কিছুদিন আগে পূজা গোমতী জেলা হাসপাতালে এক মৃত সন্তানের জন্ম দেয়৷ এরপর থেকেই পুজার উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়৷ এরই শেষ পরিণতি ঘটে রবিবার রাতে৷


শুভঙ্করের জেঠু মন্টু দাস রবিবার রাত্রি প্রায় দেড়টায় পুজার বাপের বাড়িতে খবর দেন যে, পুজার শারীরিক অবস্থা খুবই খারাপ৷ তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ সেখানে তার বাপের লোকজনদের আসার জন্য বলা হয়৷ গভীর রাত্রিতেই পুজার মা সোমারানী দাস জেলা হাসপাতালে আসেন৷ এসে দেখেন মেয়ের মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের৷ সোমবার পুজার বড় মামা লিটন দাস জানান, পুজাকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে৷ এ ব্যাপারে পুজার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ এদিকে সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়েছে৷ উদয়পুর মহিলা থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে উত্তেজিত জনতা গোমতী জেলা হাসপাতাল চত্বরেই মৃতার স্বামীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top