News Flash

  • Home
  • Uncategorized
  • চুক্তি ভিত্তিক ১৬২ জন রিসোর্স পার্সন নিয়োগ শিক্ষা দপ্তরে
Image

চুক্তি ভিত্তিক ১৬২ জন রিসোর্স পার্সন নিয়োগ শিক্ষা দপ্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর ৷৷ চুক্তি ভিত্তিক ১৬২ জন রিসোর্স পার্সন নিয়োগ করা হয়েছে শিক্ষা দপ্তরে৷ ব্লক রিসোর্স পার্সন এবং ট্রান্সফার রিসোর্স পার্সন পদে ওই ১৬২ জনের হাতে আজ নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ব্লক রিসোর্স পার্সন ৬৩ জন এবং টান্সফার রিসোর্স পার্সন ৯৯ জন নিয়োগ করা হয়েছে৷ এদিকে, ব্লক স্তরে কাজ করার জন্য ৩১৩ জন একাডেমিক লিডারদের হাতেও নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷


এদিন শিক্ষামন্ত্রী জানান, ব্লক রিসোর্স পার্সন পদে ৪৪৮টি এবং ট্রান্সফার রিসোর্স পদে ২৯৪টি শূণ্যপদ রয়েছে৷ অথচ, যথেষ্ট সংখ্যক যোগ্য প্রার্থী মিলেনি৷ তিনি জানান, গত জানুয়ারি মাসে ওই দুটি পদে লোক নিয়োগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল৷ তাঁর দাবি, ১০০ শতাংশ রোস্টার মেনেই নিয়োগ করা হচ্ছে৷ তিনি জানান, ব্লক রিসোর্স পার্সনরা মাসে ২১১৯১ টাকা এবং ট্রান্সফার রিসোর্স পার্সনরা ১৫৩৮২ টাকা সান্মানিক পাবেন৷ এক বছর বাদে তাদের চাকুরির মেয়াদ বৃদ্ধির পর্যালোচনা হবে৷


এদিকে, ব্লক স্তরে কাজ করার জন্য ৩১৩ জন একাডেমিক লিডার নিয়োগ করা হয়েছে৷ তাদের মধ্যে ২৪৪ জন কি রিসোর্স পার্সন ছিলেন৷ বাকিরা নতুন দায়িত্ব পেয়েছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কাছ থেকে একাডেমিক লিডার হওয়ার জন্য দরখাস্ত চেয়েছিল শিক্ষা দপ্তর৷ ৩১৩ জন একাডেমিক লিডার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তাদেরকে আজ একাডেমিক লিডার পদে নিয়োগ করা হয়েছে৷

এছাড়া ১৭ জন একাডেমিক কোডিনেটর নিয়োগ করা হয়েছে৷ মূলত, একাডেমিক কোডিনেটররা একাডেমিক লিডারদের উপর নজরদারী চালাবেন৷ তারা ঠিক মত কাজ করছেন কিনা, একাডেমিক কোডিনেটররা খোঁজ খবর রাখবেন৷ তাদের সকলকে মোবাইল এবং লেপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top