News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন কমিশনের সুপারিশে সায় দিল রাজ্য মন্ত্রিসভা
Image

বেতন কমিশনের সুপারিশে সায় দিল রাজ্য মন্ত্রিসভা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.)  রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মিলল রাজ্য মন্ত্রিসভার সিলমোহর।

গত ১৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকেই তা কার্যকর করতে চায় সরকার। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাতেই এ দিন সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মেনে নেওয়া হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ।

১ জানুয়ারি থেকেই কমিশনের সুপারিশ মত বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। চালু হবে নয়া বেতন কাঠামো। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, বেতন কমিশনে যা যা প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কিছু কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছেন।

অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, নয়া বেতন কাঠামোয় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির পরিমাণ। বর্তমানে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা হচ্ছে ৬ লক্ষ টাকা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ছিল এই এই উর্ধ্বসীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করার। এছাড়াও অর্থমন্ত্রী এদিন যে হিসেব দিয়েছেন সেই অনুযায়ী কোনও রাজ্য সরকারি কর্মীর বেতন যদি আগে ১০০ টাকা হত, নতুন বছর থেকে তা বেড়ে হবে ২৮০.৯০ টাকা।
এ ছাড়াও এদিন বেশকিছু ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যেমন- বাড়ি ভাড়ার ভাতা ৬ হাজার থেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। এছাড়াও মেডিকেল অ্যালাউন্স ৩০০ টাকা থেকে বেড়ে মাসে হচ্ছে ৫০০ টাকা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top