News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে দুই লক্ষ টাকা ছিনতাই
Image

আগরতলা শহরে দুই লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে আবারো ছিনতাইবাজদের কবলে পড়ে দুই লক্ষ টাকা খোয়ালেন বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের গজারিয়ার বাসিন্দা সুভাষ বৈদ্য৷ ঘটনা সেপ্ঢেম্বর মাসের ১৭ তারিখ আগরতলার প্রগতি সুকলের মাঠের সামনে৷ জানা যায় সম্প্রতি ঋষ্যমুখের দেবীপুরের গজারিয়ার বাসিন্দা সুভাষ বৈদ্য আগরতলা জায়গা ক্রয় করিবার ইচ্ছা প্রকাশ করেন৷


সেই মোতাবেক দেবব্রত মহাজনের কথায় আগরতলায় বাড়ির জায়গা ক্রয় করার জন্য দুই লক্ষ টাকা নিয়ে গত ১৬ সেপ্ঢেম্বর আগরতলা আসেন তিনি৷ সাথে ছিল বাড়ির পাশের বিকাশ মহাজন ও দেবব্রত মহাজন৷ সেই দিন আগরতলার সুর্য্যমনি নগরে রাত্রি যাপন করার পর,পরের দিন ১৭ সেপ্ঢেম্বর সকাল বেলায় দেবব্রত ও বিকাশ মহাজন জায়গা দেখানোর জন্য প্রথমে বটতলা , তারপর কের চৌমুহনি হয়ে দুর্গাচৌমুহনিতে নিয়ে আসে সুভাষ বৈদ্যকে৷ তারপর সুভাষ বৈদ্যর সন্দেহ হওয়াতে বিকাশ ও দেবব্রতকে বলে সে বিলোনিয়াতে চলে যাবে৷


এরপর প্রগতি সুকলের সামনে দিয়ে চলে আসার সময় হঠাৎ কিছু অজ্ঞাত ব্যাক্তি ছুরি দেখিয়ে টাকা নিয়ে চম্পট দেয়৷ থানায় মামলা করার জন্য থানার উদ্দেশ্যে রওনা হলে বিকাশ ও দেবব্রত বাধা দিয়ে বলে তাদের সাথে কথা বলে টাকা ফিরিয়ে দেবে৷ কিন্তু পাচ দিন অতিক্রান্ত হওয়ার পর তাদের কাছ থেকে কোন সাড়া না পেয়ে বিলোনিয়া থানাতে মামলা করতে যাওয়ার পর থানা থেকে আগরতলার ঘটনা বলে সেখানে মামলা দায়ের করার জন্য বলে সুভাষ বৈদ্যকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top