News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও দুই
Image

স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ জঙ্গলে বাঁশ কুরোল সংগ্রহ করতে গিয়ে নৃশংস ভাবে খুন হয় তের বছরের এক সুকল ছাত্রী৷ তার নাম সিয়ারি ত্রিপুরা৷ বাড়ি রইস্যাবাড়ি থানার অন্তর্গত দেশরায় পাড়া৷ সে রইস্যাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী৷ ঘটনাটি ঘটে রবিবার দুপুর দুইটা নাগাদ৷


এই সময় সিয়ারি ত্রিপুরা তার গ্রামের কর্কচান ত্রিপুরা (নয় বছর), জিনেশ ত্রিপুরা (সাত বছব), এই তিন জন মিলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভারত-বাংলা বর্ডার সংলগ্ণ একটা জঙ্গলে বাঁশ কুরোল সংগ্রহ করতে যায়৷ তখন তাদের গ্রামেরই সিপলজয় ত্রিপুরা নামের তেইশ বছরের এক যুবক এই জঙ্গলেই গরু ছড়াতে যায়৷ একটা সময় ঙঠাৎ সপলজয় তাদের কাছে ছুটে গিয়ে তাদের কাছ থেকেই দা কেড়ে নিয়ে তাদের গায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে৷


এতে করে ঘটনা স্থলেই সিয়ারি ত্রিপুরার মৃত্যু ঘটে৷ আর বাকি দুজন গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসে৷ তাদের রইস্যাবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়ার দরুন গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়৷ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়৷ এর মধ্যে কর্কজয় ত্রিপুরার অবস্থা আশঙ্কা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ এই ঘটনায় অভিযুক্ত সিপলজয় ত্রিপুরা ঘটনার পর পরই বাংলাদেশে পালিয়ে গেছে বলে একটা সূত্রে থেকে জানা গেছে৷ রইস্যাবাড়ি থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় রইস্যাবাড়ি এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top