News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাটে উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সিপিএম-কংগ্রেসের অবরোধ, নালিশ কমিশনে
Image

বাধারঘাটে উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সিপিএম-কংগ্রেসের অবরোধ, নালিশ কমিশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ কর্মীদের মারধর, প্রচারসজ্জা নষ্ট করা এবং পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার প্রতিবাদে আজ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে অবরোধ করেছে সিপিএম ও কংগ্রেস৷ সিপিএমের পক্ষ থেকে দুষৃকতকারীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগও করা হয়েছে৷ পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেছে সিপিএম ও কংগ্রেস৷ এদিকে ভোট সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে সিপিএম৷


প্রসঙ্গত, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে গতকাল রাত থেকে সন্ত্রাসের অভিযোগ এনেছে সিপিএম ও কংগ্রেস৷ মূলত, শাসক দল বিজেপির দিকেই সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিরোধীরা৷ রবিবার সকালেও বিরোধী দলের প্রচারসজ্জা নষ্ট এবং বুথ কেন্দ্রের ২০০ মিটার দূরত্বে বুথ অফিসে সিপিএম কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে আজ আগরতলা-সাব্রুম সড়ক অবরোধ করেছে সিপিএম৷


এ-বিষয়ে বামফ্রন্ট প্রার্থী বুল্টি বিশ্বাস বলেন, উপনির্বাচনকে ঘিরে সন্ত্রাসের সাহায্য নেবে বিজেপি সেই আশঙ্কা আগেই হয়েছিল আমাদের৷ তিনি জানান, গতকাল রাতে সিপিএম সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে বিজেপি আশ্রিত দুষৃকতকারীরা৷ আজ সকালে সিপিএমের প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে তারা৷ তাঁর দাবি, বৈষ্ণবটিলা এলাকায় সবচেয়ে বেশি সন্ত্রাস করেছে বিজেপির দুষৃকতীরা৷ এরই প্রতিবাদে আজ আমরা আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছি, বলেন তিনি৷


এদিন সকল সোয়া এগারোটা নাগাদ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অধীন সিদ্ধি আশ্রম এলাকায় সিপিএমের প্রার্থী-সহ দলের কর্মী ও সমর্থকরা অবরোধে বসেন৷ এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে আমতলি থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যায়৷ পুলিশ দেখে অবরোধকারীরা ক্ষোভে ফেটে পড়েন৷ অবশ্য পুলিশ তাঁদের আশ্বাস দেন পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ শুধু তা-ই নয়, সিপিএমের পোলিং এজেন্টদেরও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে৷


সিপিএমের পক্ষ থেকে আমতলি থানায় দুষৃকতকারীদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে৷ তাদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিএম৷ আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী সিপিএমের প্রার্থী এবং দলের শীর্ষ নেতৃত্বদের আশ্বাস দেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে প্রায় দেড় ঘণ্টা পর জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়েছে৷


এদিকে একই অভিযোগ এনে কংগ্রেস প্রায় একই সময়ে আগরতলা রেল স্টেশন সংলগ্ণ স্থানে অবরোধ করে৷ কংগ্রেস প্রার্থী রতন দাসের নেতৃত্বে ওই অবরোধ সংগঠিত হয়েছে৷ এদিন কংগ্রেস প্রার্থী রতন দাস অভিযোগ করেন, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা যাচ্ছে না বাধারঘাট বিধানসভা কেন্দ্রে৷ তিনি আরও বলেন, গতকাল থেকে কংগ্রেস সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ উপনির্বাচনকে ঘিরে ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে শাসক দল বিজেপি৷ তাঁর দাবি, নির্বাচনকে প্রহসনে পরিণত করার পুরো ছক এঁকে নিয়েছে৷ কিন্তু নির্বাচনে ভোটাররা এর যোগ্য জবাব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি জানান, ভোট-সন্ত্রাসের প্রতিবাদে আজ কংগ্রেস অবরোধ করেছে৷


এই খবর পেয়ে আমতলি থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় কংগ্রেস৷


এদিকে, সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দলবল নিয়ে একত্রিত হয়ে বাধারঘাট কেন্দ্রের ভোটারদের সাথে দেখা করেন এবং তাঁদের অভয় দেন৷ ভোট-সন্ত্রাস প্রতিহত করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা৷
অন্যদিকে সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাস ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ভোট-সন্ত্রাসের নালিশ জানিয়েছেন৷ তিনি এক চিঠিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top