News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় টি-২০তে নতুন বিশ্বরেকর্ডের সামনে রোহিত শর্মা, নজরে থাকবেন ধাওয়ানও
Image

তৃতীয় টি-২০তে নতুন বিশ্বরেকর্ডের সামনে রোহিত শর্মা, নজরে থাকবেন ধাওয়ানও

বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর জুন (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০তে নতুন বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ রোহিত শর্মা। দ্বিতীয় টি-২০ ম্যাচেই রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ রানের মালিক হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার বেঙ্গালুরুতে ফের কোহলিকে টপকে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ রয়েছে রোহিতের কাছে। অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে নয়া রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন ওপেনিংয়ে রোহিতের সঙ্গী শিখর ধাওয়ানও।

দ্বিতীয় টি-২০তে রোহিত করেন মাত্র ১২ রান। অন্যদিকে কোহলি করেন ৭২ রান। অর্ধশতরানের ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-২০তে রানের বিচারে রোহিতকে টপকে গিয়ে শীর্ষস্থানে চলে আসেন কোহলি। এর আগে রোহিত দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। কোহলি তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন বুধবার। এবার টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের কাছে সুযোগ রয়েছে, ফের নিজের রেকর্ড পুনরূদ্ধার করার। রবিবার মাত্র ৮ রান করলেই বিরাটকে টপকে ফের শীর্ষস্থানে যাবেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’। আপাতত রোহিতের খাতায় রান সংখ্যা ২ হাজার ৪৩৪। বিরাটের খাতায় রানসংখ্যা ২ হাজার ৪৪১। অর্থাৎ, আর ৮ রান করলেই কোহলিকে টপকে ফের সেরা হবেন রোহিত। তবে, এক্ষেত্রে মনে রাখতে হবে তৃতীয়  টি-২০ তে কোহলিও ব্যাট করবেন। তাই রোহিত কোহলিকে টপকে গেলেও স্বস্তিতে থাকবেন না।

এদিকে, রোহিতের পাশাপাশি ধাওয়ানও নতুন রেকর্ডের মালিক হতে চলেছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে ধাওয়ানের মোট রানসংখ্যা ৬ হাজার ৯৯৬। আর ৪ রান করলেই চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০তে ৭ হাজার রানের গণ্ডি পেরবেন ধাওয়ান। তবে, রোহিত ধাওয়ানদের থেকেও রবিবার নজরে থাকবেন ঋষভ পন্থ। জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক সুযোগ পেলেও তা নষ্ট করছেন পন্থ। তাঁর উইকেট ছুঁড়ে দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করছেন বিশেষজ্ঞরা। এবার দেখার রবিবার তিনি চমক দেখাতে পারেন কিনা। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top