News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়র লিগে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড ম্যাঞ্চেস্টার সিটির
Image

প্রিমিয়র লিগে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড ম্যাঞ্চেস্টার সিটির

ম্যাঞ্চেস্টার, ২২ সেপ্টেম্বর জুন (হি.স.) : প্রিমিয়র লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। নরউইচ সিটির কাছে অপ্রত্যাশিত হার ভুলে পরের ম্যাচেই প্রিমিয়র লিগে নিজেদের সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল স্কাই ব্লুজ’রা। শনিবার আট গোলে বিপক্ষ ওয়াটফোর্ডকে মাটি ধরাল পেপ গুয়ার্দিওলা’র ছেলেরা। প্রিমিয়র লিগে এদিন কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন সিটি মিডফিল্ডার বার্নার্দো সিলভা। এছাড়াও গোলের খাতায় নাম তুললেন দাভিদ সিলিভা, সার্জিও আগুয়েরো, রিয়াদ মাহরেজ, নিকোলাস ওটামেন্ডি ও কেভিন ডি ব্রুয়েনা।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে জয়ে রেশ ধরে রেখে ঘরের মাঠে এদিন আক্রমণাত্মক শুরু করে সিটি। ম্যাচ শুরুর প্রথম ১৮ মিনিটের মধ্যেই বিপক্ষের জালে ৫ বার বল জড়ান সিটি ফুটবলাররা, যা প্রিমিয়র লিগ ইতিহাসে প্রথম। সেখানেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ললাটলিখন। ডি ব্রুয়েনার দুরন্ত ক্রস থেকে ম্যাচের ৫২ সেকেন্ডে সিটির হয়ে গোলের খাতা খোলেন দলনায়ক দাভিদ সিলভা। চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এলেও ব্যর্থ হয় ওয়াটফোর্ড।

এরপর ৭ মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। দি ব্রুয়েনার থ্রু ধরে আগুয়ান রিয়াদ মাহরেজকে পেনাল্টি বক্সের মধ্যে অবৈধ ফাউল করে বসেন ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার। স্পটকিক থেকে ব্যবধান ২-০ করেন সার্জিও আগুয়েরো। একইসঙ্গে প্রিমিয়র লিগে তাঁর শততম গোলটি তুলে নেন সিটি কিংবদন্তি। ১২ মিনিটে বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরেজের নেওয়া শট মানবপ্রাচীরেপ্রতিহত হয়ে ঢুকে যায় গোলে। একে একে খেলা শেষের মিনিট পাঁচেক আগে ওয়াটফোর্ডের রক্ষণে শেষ পেরেকটি পুঁতে দেন ডি ব্রুয়েনা। একাধিক ক্ষেত্রে অ্যাসিস্টরের ভূমিকা পালনের পর অবশেষে গোলের খাতায় নাম তোলেন তিনি।

৮৫ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে থেকে কোনাকুনি জোরালো শটে ব্যবধান ৮-০ করেন বেলজিয়ান মিডিও। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল সিটি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top