News Flash

  • Home
  • Uncategorized
  • তামিম ইকবালকে পিছনে ফেলে নয়া রেকর্ড শাকিবের
Image

তামিম ইকবালকে পিছনে ফেলে নয়া রেকর্ড শাকিবের

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর জুন (হি.স.) : তামিম ইকবালকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন শাকিব আল হাসান। তামিম ইকবালকে পিছনে ফেলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এখন সবচেয়ে বেশি রান এই অল-রাউন্ডারের দখলে। শনিবার শাকিবের ব্যাটেই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। বাংলাদেশ দলনায়কের ব্যাট থেকে এল ৪৫ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস।

চট্টগ্রামে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মূলত দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ২৯ ও হাসরাতুল্লাহ জাজাইয়ের ৪৭ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর ৫৮ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু ২৬ রানে মুশফিকুর ফিরতেই উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এযাত্রায় দলনায়কের সঙ্গে দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেককে সঙ্গে নিয়েই ৬ বল বাকি থাকতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শাকিব। দলনায়কের ৪৫ বলে ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ১টি ছয়ে। ১৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

এদিন ব্যাট হাতে ৬০ রান করতেই এই ফর্ম্যাটে তামিম ইকবালকে টপকে দেশের সর্বাধিক রান সংগ্রকারী হন শাকিব। তামিমের ১,৫৫৬ রান টপকে শাকিবের সংগ্রহ এখন ১,৫৬৭ রান। ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি বল হাতেও ১টি উইকেন নেন শাকিব। উল্লেখ্য, ৯২ উইকেট নিয়ে টি-২০’তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও শাকিব। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top