News Flash

  • Home
  • Uncategorized
  • ডিব্ৰুগড়ের প্যান্টালুনস শপিংমলে যুবকের মৃতদেহ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Image

ডিব্ৰুগড়ের প্যান্টালুনস শপিংমলে যুবকের মৃতদেহ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ

ডিব্রুগড় (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্ৰুগড় শহরে অবস্থিত প্যান্টালুনস শপিংমলে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটিকে ডিব্রুগড় জেলার অন্তর্গত বরবরুয়া গ্রামের বাসিন্দা লাটু দিহিঙির বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, লাটু দিহিঙিয়া ওই প্যান্টালুনস শপিংমলের কর্মচারী হিসেবে নিয়োজিত হয়েছিলেন। গতকাল শুক্রবারই ডিব্ৰুগড়ে শপিং মলটির উদ্বোধন হয়েছিল। এর আগের দিন বৃহস্পতিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। এর পর থেকে তাঁকে খুঁজে বের করতে তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয়রা শপিংমল কর্তৃপক্ষের কাছে আবদার করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও গুরুত্বই দেননি, অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

গতকাল গোটা দিন লাটুর সন্ধানে সাবই যখন তালাশি চালাচ্ছিলেন তখন ঘটা করে প্যান্টালুন শপিংমলের উদ্বোধন হচ্ছিল। আজ শনিবার শপিং মল-এরএকটি তালা সাঁটা ঘর থেকে লাটু দিহিঙিয়ার মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যে শপিংমল চত্বরে উত্তেজনা বাড়তে থাকে। এর পর নড়েচড়ে বসে প্যান্টালুনস-এর স্থানীয় কর্তৃপক্ষ। তাঁরা খবর দেন ডিব্রুগড় সদর থানায়। খবর পেয়ে সিআরপিএফ দলবল নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ অফিসাররা। আসেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটও। তাঁরা মৃতদেহের প্রাথমিক তদন্ত করে এর ময়না তদন্ত করতে ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

লাটুর মৃত্যু সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি খুন না-অন্য কিছু তা এ মূহূর্তে জানাতে পারছেন না তদন্তকারী পুলিশ অফিসার। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লাটু খুন হয়েছে বলে জোরদার দাবি তোলা হয়েছে। তার মা বোনরা শপিংমলে এসে বার বার মূর্চ্ছা যাচ্ছিলেন। পরে পুলিশ এবং গ্রামের মানুষজনের সহায়তায় তাঁদের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top