News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে জোটে মানা দেবেগৌড়ার
Image

কংগ্রেসের সঙ্গে জোটে মানা দেবেগৌড়ার

বেঙ্গালুরু, ২১ সেপ্টেম্বর (হি.স.) : কর্ণাটক বিধানসভার ১৫টি আসনে উপ-নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে যেতে নারাজ জেডি(এস)। শনিবার এমনই জানিয়েছেন জেডি(ইউ)-র সভাপতি তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ১৫টি আসনে উপ-নির্বাচনে রণকৌশল ঠিক করতে রবিবার বসবেন জেডি(এস) নেতৃত্ব।

এদিন এইচ ডি দেবেগৌড়া জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন ১৫টি আসনে একাই লড়বে জেডি(এস)। কংগ্রেসের হাতে যে হেনস্থা শিকার হতে হয়েছে, তাঁর ফের চান না কুমারস্বামী।

তিনি আরও জানিয়েছেন, রাজ্যের ৩০টি জেলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষ করেছি। বিগত ১৪ মাস ধরে দলীয় কর্মীরা অনেক দুর্ভোগের মধ্যে গিয়েছে। বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও রকমের ফারাক নেই।

উল্লেখ করা যেতে পারে কংগ্রেস এবং জেডি(এস) এর বিদ্রোহী বিধায়কদের সদস্য পদ খারিজ হওয়ার ফলে এই ১৫ আসন খালি হয়ে যায়। এবার এই আসনগুলিতে নির্বাচন হবে।

দেবেগৌড়ার কথা সমর্থন করে আরও এক জেডি(এস) জাতীয় প্রধান সম্পাদক রমেশ বাবু জানিয়েছেন, এইচ ডি দেবেগৌড়া এবং এইচ ডি কুমারস্বামী স্পষ্ট করে দিয়েছেন কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে জোট হবে না। ফলে একাই লড়বে জেডি(এস)।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top