News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে রাজ্যের ২২টি কলেজে একযোগে ডেপুটেশন এবিভিপির
Image

ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে রাজ্যের ২২টি কলেজে একযোগে ডেপুটেশন এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে শুক্রবার ডেপুটেশন দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ এ-বিষয়ে পরিষদের ত্রিপুরার সাংগঠনিক সম্পাদক রূপম দত্ত বলেন, কলেজে পঠন-পাঠনের সুপরিবেশের জন্য ছাত্র সংসদ গঠন খুবই জরুরি৷ কিন্তু উদ্বেগের বিষয় হল, দু বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না৷


ত্রিপুরায় কলেজেগুলিতে প্রচুর সমস্যা রয়েছে৷ এই অভিযোগ এনে সরব হয়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ আজ পরিষদের ত্রিপুরার সাংগঠনিক সম্পাদক রূপম দত্ত দাবি করেন, কলেজের সমস্যা সমাধানে ছাত্র সংসদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে৷ কারণ, ছাত্ররা কলেজে পঠন-পাঠনের সুপরিবেশ না থাকলে তাঁদের ভবিষ্যত গড়ে উঠবে না৷ তাঁর কথায়, প্রতিটি কলেজ সমস্যায় দীর্ণ৷ অথচ, শিক্ষা দফতরের সে-দিকে কোনও নজর নেই৷


তাঁর অভিযোগ, শিক্ষা দফতরের জন্যই গত দু-বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না৷ তিনি জানান, ২০১৭ সালে অন্তিমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ কিন্তু, শিক্ষা দফতরের জন্য গত বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি৷ তবে, শিক্ষা দফতর কেন নির্বাচন হতে দিচ্ছে না, সে-বিষয়ে তিনি কোনও সদুত্তর দেননি৷


রূপমবাবু জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন এবং কলেজের সমস্যা সমাধানের দাবিতে আজ ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে এবিভিপি-র সদস্যরা ডেপুটেশন প্রদান করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top