News Flash

  • Home
  • Uncategorized
  • ‘স্বচ্ছতা হি সেবা’ : প্লাস্টিকের বিরুদ্ধে কর্মসূচির সূচনা ত্রিপুরায়
Image

‘স্বচ্ছতা হি সেবা’ : প্লাস্টিকের বিরুদ্ধে কর্মসূচির সূচনা ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷  ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি উপলক্ষ্যে রাজ্যে প্লাস্টিক সংগ্রহে কেন্দ্রীয় মহাসড়ক এবং পরিবহণ মন্ত্রক একটি ভ্যানের সূচনা করেছে৷ ওই ভ্যান বৃহস্পতিবার থেকে জাতীয় সড়কে প্লাস্টিক সংগ্রহ করে তা নষ্ট করবে৷ মূলত, পরিবেশ নির্মূল রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েই এই কর্মসূচির সূচনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভায় বিজেপি-র মুখ্য সচেতক কল্যাণী রায়৷ এদিকে, বিজেপি-র রামনগর মণ্ডলের পক্ষ থেকেও আজ প্লাস্টিক বিরোধী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে৷ আগরতলার বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্লাস্টিকের কুফল নিয়ে সচেতনতা বাড়ানো হয়েছে৷

কল্যাণী রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কল্যাণে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির ডাক দিয়েছেন৷ তিনি চাইছেন, দেশকে নির্মল রাখতে প্লাস্টিক বর্জন করা অতি আবশ্যক৷ তাই, কেন্দ্রীয় মহাসড়ক এবং পরিবহণ মন্ত্রক ত্রিপুরায় প্লাস্টিক সংগ্রহে একটি ভ্যান প্রদান করেছে৷ ওই ভ্যানের আজ থেকে যাত্রা শুরু হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় জাতীয় সড়কের পাশে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে তা নষ্ট করার কাজ করবে ওই ভ্যান৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্লাস্টিকমুক্ত ভারত এবং প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ণকে সফল করার লক্ষ্যেই আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালিত হবে ত্রিপুরায়৷

এদিকে, আজ রামনগর বিজেপি মণ্ডলের তরফে বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে৷ মণ্ডল সভাপতি সমরেন্দ্র দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯-তম জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালিত হচ্ছে ত্রিপুরায়৷ তারই অঙ্গ হিসেবে আজ প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, প্লাস্টিকের অপব্যাবহার এবং এর ক্ষতি সম্পর্কে ছাত্রীদের সচেতন করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top