News Flash

  • Home
  • Uncategorized
  • অলকা লাম্বার বিধায়ক পদ খারিজ করে দিলেন স্পিকার
Image

অলকা লাম্বার বিধায়ক পদ খারিজ করে দিলেন স্পিকার

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) আম আদমি পার্টির প্রাক্তন নেত্রী অলকা লাম্বার বিধায়ক পদ খারিজ করে দিলেন  দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল। দলত্যাগী আইন প্রয়োগ করে এই নির্দেশ দেয় বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল।

আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মতানৈক্যের জেরে দলত্যাগ করেন অলকা লাম্বা। সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপরেই অলকা লাম্বার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে পিটিশন দায়ের করেন আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ।

উল্লেখ করা যেতে পারে দিল্লির চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন অলকা লাম্বা। বিধায়ক পদ বাতিল হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে অলকা লাম্বা লেখেন, ক্ষমতার ঔদ্ধত্য বেশি চলবে না। কেজরিওয়ালকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ট্যুইট বার্তায় অলকা লাম্বা লিখেছেন, আম আদমি পার্টির মধ্যে কোনও গণতন্ত্র নেই। মানুষ এর জবাব দেবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top