News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে গাফিলতির জন্য মনুবাজার থানার ওসি সহ তিন পুলিশ কর্মীকে নোটিশ
Image

কর্তব্যে গাফিলতির জন্য মনুবাজার থানার ওসি সহ তিন পুলিশ কর্মীকে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ কর্তব্যে গাফিলতির জন্য মনুবাজার থানার ওসি সহ তিন পুলিশ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে পুলিশ একাউন্টিবিলিটি কমিশন৷ খুনের ঘটনায় মামলা নথিভুক্ত না করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷


গত ৩০ আগস্ট মনুবাজার থানাধীন মাগুরছড়ায় নিজ বাড়িতে রঞ্জিত দেবনাথের স্ত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷ ওই ঘটনায় তদন্তকারী অফিসার মনুবাজার থানার সাব ইনপেক্টর কালীপদ মামলা নিতে অস্বীকার করেন৷ ওই গৃহবধূর স্বামী রঞ্জিত দেবনাথ তার ভাই ও ভাতৃবধূর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন৷ রঞ্জিতবাবু মনুবাজার থানায় গিয়ে ওসি সমীর দেববর্মাকেও বিষয়টি জানিয়ে মামলা নথিভুক্ত করার অনুরোধ করেছিলেন৷ কিন্তু, সাব ইন্সপেক্টর কালীপদরই মতই ওসি সমীর দেববর্মাও মামলা নিতে অসস্বীকার করেন৷ এদিকে, গত ১ সেপ্ঢেম্বর রঞ্জিত বাবু পুনরায় থানায় গিয়ে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান৷

তখনও ওই মামলা নেয়নি মনুবাজার থানা৷ তাতে, তিনি সাব্রুমের এসডিপিও সাথে দেখা করে সমস্ত বিষয় জানান৷ তখন সাব্রুমের এসডিপিও মনুবাজার থানার ওসিকে ওই মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন৷ কিন্তু, পরবর্তী সময়ে ওই মামলা সম্পর্কে খোঁজ নিতে গেলে মনুবাজার থানার ওসি সহ সাব ইন্সপেক্টর কালীপদ এবং আরেকজন পুলিশ কর্মী ওই ঘটনায় তদন্ত করা সম্ভব নয় বলে জানান৷ তাদের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন৷


এই ঘটনায় নিয়ে পুলিশ একাউন্টিবিলি কমিশন মনুবাজার থানার ওসি এবং অন্য দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গাফিলতির প্রমাণ পেয়েছে৷ কারণ, সাব্রুমের এসডিপিও এবং দক্ষিণ জেলার পুলিশ সুপারের নির্দেশেও তারা মামলা নিয়ে তদন্ত করেনি৷ ওই তিন পুলিশ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ জারি হওয়ার ৭ দিনের মধ্যে জবাব দিতে পুলিশ একাউন্টিবিলি কমিশন নির্দেশ দিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top