News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে বন্য হাতির দলের তান্ডব বাড়িঘর ভাঙচুর, তছনছ ফসল, চাষীর মাথায় হাত
Image

তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে বন্য হাতির দলের তান্ডব বাড়িঘর ভাঙচুর, তছনছ ফসল, চাষীর মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বন্য হাতির তাণ্ডবে দিশেহারা তেলিয়ামুড়া সংলগ্ণ এলাকার মিশ্র বসতি বেশ কয়েকটি গ্রামের মানুষ৷ প্রতিবছরই খাদ্যাভাবে পাহাড় থেকে বন্য হাতির দল সমতলে নেমে এসে তাণ্ডব চালাচ্ছে৷ এবছর্য এই তাণ্ডব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷


গত কাল রাতে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বন্য হাতির দল৷ বন্য হাতির তাণ্ডব থেকে রেহাই পেতে বড়মুড়া পাদদেশের মিশ্র বসতি এলাকার মানুষজন বারবার দাবি জানিয়েও সরকার ও প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য সহায়তা পাচ্ছেন না৷

প্রতিবছরই বড়মুড়া পাদদেশের সংলগ্ণ গ্রামগুলিতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সংগঠিত করে চলেছে বন্য হাতির দল৷ সম্পদহানি ছাড়াও প্রাণহানির মতো ঘটনাও বিগত বছরগুলিতে ঘটেছে৷ গত কাল রাতেও বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডবে তছনছ একটি মিশ্র বসতি গ্রামের কৃষিজ ফসল৷ ঘটনা শনিবার রাতের কোনো এক সময় মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে৷ শনিবার রাতের কোনো এক সময় মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজনের বাড়ি ঘরে বন্য দাঁতাল হাতি তাণ্ডব চালায়৷


এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনরা জানায় শনিবার রাতে ৫/৬টি হাতি একত্রে উন্মত্ত তাণ্ডব চালায়৷ বিশেষ করে এলাকার কৃষকদের সর্বনাশা ক্ষতি সাধন করে৷ রাতেই গ্রামবাসীরা তেলিয়ামুড়ার বনকর্মীদের খবর পাঠায়৷ অভিযোগ ঘটনাস্থলে যায়নি বন কর্মীরা৷


ফলে এলাকাবাসীরা সম্মিলিতভাবে বাজি ফাটিয়ে দাঁতাল হাতিদের তাড়িয়ে দেয়৷ বন্য হাতির তাণ্ডবে প্রতিবছরই বড়মুড়া পাহাড় সংলগ্ণ এলাকার বাসিন্দারা মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন৷ পাহাড়ি এলাকায় এই মরশুমে খাদ্যাভাব দেখা দেওয়ায় হাতির দল সমতলে জনবসতি এলাকায় নেমে এসে ক্ষুদা নিবারনের চেষ্টা করে৷ তখনই তারা তাণ্ডব চালায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top