News Flash

  • Home
  • Uncategorized
  • ইঞ্জিনীয়ারদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী
Image

ইঞ্জিনীয়ারদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইঞ্জিনীয়ারদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ইঞ্জিনীয়ারগণ নতুন নতুন পরিকাঠামো গড়ে তুলেন কিন্তু রাষ্ট্রপ্রেম রাজ্য বা রাষ্ট্রকে নির্মাণ করে৷ তাই ইঞ্জিনীয়ারদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ সকালে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ৫২ তম ইঞ্জিনীয়ার্স-ডে উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন৷


প্রদীপ জেলে আলোচনাচক্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সর্বপ্রথমে দেশের প্রয়াত বরেণ্য ইঞ্জিনীয়ার ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া-র মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি বিনম শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ তিনি বলেন, হলেন দেশ গড়ার কারিগর৷ তারা নিত্য নূতন পরিকাঠামো ও নির্মাণ শৈলী নির্মাণ করেন৷ কিন্তু সর্বাগ্রে দেশকে এবং সাধারণ মানুষকে ভালবাসতে হবে৷ দুর্নীতির সাথে আপোস করা চলবে না৷ তিনি বলেন, বিগত সরকার সে পথে হাঁটেনি৷ আজ এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনে প্রত্যেক ইি’নীয়ারকে আত্ম বিশ্লেষণ করার জন্য তিনি আহ্বান জানান৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এক বছরের কাজের নিরীখে জীবনকে মূল্যায়ণ করতে হয়৷ যেমনটা মহাত্মা গান্ধী করতেন৷ জীবনকে মূল্যায়ণ করেছেন বলেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হয়েছেন৷ তিনি আজ ইঞ্জিনীয়ার্স-ডে উপলক্ষ্যে ইঞ্জিনীয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন৷ আগামী ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন৷ তিনি তাঁর জন্মদিন পালন না করে নানা সেবামূলক কাজ করার জন্য ১৪ থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন৷ তিনি বলেন, মনে তখনই আনন্দ আসবে যখন কাজের ভুল-ত্রটিগুলি আমরা অনুভব করব৷ ভুল ত্রটির মূল্যায়ণই মানসিকশক্তি বাড়ায়, কর্মদক্ষতা বৃদ্ধি করে৷ এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন পালন তখনই সার্থক হবে যখন তাঁর দেশপ্রেম ও জনকল্যাণমূলক কাজকে আমরা নিজ জীবনে উপলব্ধি করতে পারব৷


মুখ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান প্রায় শেষ হয়ে গিয়েছিল৷ কেবল রাষ্ট্রপ্রেম জাপানকে আবার তৈরী করতে সাহায্য করেছে৷ তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে নিজ-নিজ মাতৃভাষার বড় ভূমিকা রয়েছে৷ ইংরেজী মাধ্যমই যদি মূল ভিত্তি হতো তবে জার্মান, চিন, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইজরায়েল, দ. কোরিয়া আজ এতো শক্তিশালী হতো না৷


মুখ্যমন্ত্রী উপস্থিত ইঞ্জিনীয়ারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ ঘরকে যেভাবে দেখেন কর্মক্ষেত্রকেও সেভাবে দেখতে হবে৷ সাধারণ মানুষের কথা শুনতে হবে৷ এক বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে৷ জনিয়ার ইঞ্জিনীয়ারদের কাজে এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ারদের মনিটরিং করতে হবে৷ তবেই ধীরে ধীরে ত্রিপুরা মডেল স্টেট-এ পরিণত হবে৷


অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের সদস্য তথা পূর্ত দপ্তরের প্রাক্তণ মুখ্য বাস্তুকার তপন লোধ৷ স্বাগত ভাষণে স্টেট ইি’নীয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুল বুল চন্দ্র দাস বলেন, আজকের দিনটি ভারতবর্ষের জন্য গৌরবময় দিন৷ আজ রাজ্যের ৮টি জেলায় এই দিনটি পালন করা হচ্ছে৷ বৃক্ষ রোপন, বস্ত্রদান, পণ্যসামগ্রী প্রদান, মশারী বিতরণ ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে বলে তিনি জানান৷ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী শ্রীদেব উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ফলক উন্মোচন করে ’আই লাভ আগরতলা’ আইকনিক সিটি সাইনেজ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এতে রাজ্যে পর্যটন শিল্পের উন্নয়ন হবে৷ আলোচনাচক্রে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার (রোড এণ্ড বিল্ডিং) দীপক চন্দ্র দাস ছাড়াও ইঞ্জিনীয়ারগণ উপস্থিত ছিলেন৷ সভাপতিত্ব করেন স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন (ত্রিপুরা)র সহ সভাপতি দেবাশীষ দাস গুপ্ত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top