News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের মুখে মানবাধিকারের বাণী মানায় না : রাজনাথ
Image

পাকিস্তানের মুখে মানবাধিকারের বাণী মানায় না : রাজনাথ

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : যে দেশে সংখ্যালঘুরা বিপন্ন সেই দেশের মুখে মানবাধিকারের কথা মানায় না। রবিবার পাকিস্তানকে কটাক্ষ করে ট্যুইটে এমনই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশীর সন্ত্রাসবাদের নীতি ছেড়ে দেওয়া উচিত। সন্ত্রাসবাদকে মদত দেওয়া থেকে পিছু না হটলে তাদের (পাকিস্তান) টুকরো টুকরো হওয়া থেকে বিশ্বের কোনও শক্তি আটকাতে পারবে না।


পাকিস্তানের মানবাধিকারের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনাথ সিং একের পর এক টুইট করে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন চলছে। দেশভাগের পরে যারা পাকিস্তানে গিয়েছিল তাদের এখনও সেখানে মুহাজির বলে অপমান করা হয়। যদিও ভারতের প্রত্যেকে নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করে চলেছেন।


ট্যুইটবার্তায় রাজনাথ সিং আরও লেখেন, ভারতের সকল ধর্মের মানুষ একে অপরের সঙ্গে শান্তিতে বাস করছেন, এই বিষয়টি পাকিস্তান পছন্দ করে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে (ভারত) নিজেদের নিরাপদ বোধ করেন। সংখ্যালঘুরা এখানে সর্বদা নিরাপদ ছিল, নিরাপদ রয়েছে এবং আগামীদিনেও থাকবে। অন্যদিকে নিজেদের সুরক্ষা সংখ্যালঘুরা সর্বদা চিন্তিত থাকে পাকিস্তানে, ফলে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।


জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির বিষয়টি হজম করতে পারছে না পাকিস্তান। তাঁরা রাষ্ট্রসঙ্ঘেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি জানিয়েছেন যে পাকিস্তানে সিন্ধি, শিখ, বালুচ সম্প্রদায় এবং পাকিস্তানের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যা ঘটছে তা আজ বিশ্ব থেকে গোপন নেই। পাকিস্তান যে রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করছে, তাঁর উচিত আত্মবিন্যাস করা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top