News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় গত ২৪ ঘণ্টায় নিকেশ পাঁচজন মাওবাদী
Image

সুকমায় গত ২৪ ঘণ্টায় নিকেশ পাঁচজন মাওবাদী

রায়পুর, ১৫ জুন (হি.স.) : মাওবিরোধী অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। শনিবার সন্ধ্যায় আরও তিন মাওবাদীকে খতম করা হয়। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় নিকেশ হল মোট পাঁচজন মাওবাদী। বরাবরের মাওবাদী প্রবণ এলাকার নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।


শনিবার সন্ধ্যায় চিন্তলনার থানার তাড়মেটলা-মুকরম নুল্লার কাছে জঙ্গলে হানা দেয় ছত্তিশগড় পুলিশ। তার আঁচ পেয়ে যায় মাওবাদীরা। পুলিশ ঘটনাস্থলে পা রাখামাত্রই শুরু হয় হামলা। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে চলে অবিরাম গুলির লড়াই। মাওবাদী দমন শাখার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের রিজার্ভ গার্ড এলাকায় তল্লাশি অভিযান চালায়। ঠিক সেই সময় মাওবাদীরা তাদের উপর হামলা করে। দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তাতেই একে একে তিনজন মাওবাদী নিকেশ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে।”
এর ঠিক আগে শুক্রবার রাতে মাওবাদী-পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দান্তেওয়াড়া।

বেশ কিছুক্ষণের অবিরাম গুলির লড়াইয়ে খতম হয় দুই মাওবাদী। তাদের দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব বলেন,”শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দান্তেওয়াড়ার কুতরেম গ্রামের জঙ্গলে ঘাপটি মেরে বসেছিল মাওবাদীরা। দু’পক্ষের ব্যাপক গুলির লড়াই চলে। পরে জঙ্গলের মধ্যে থেকে লাচু মান্দাভি ও পোদিয়া নামে দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়। এরা মালাঙ্গির অঞ্চল কমিটির সদস্য। দু’জনের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।” ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর দান্তেওয়াড়া বিধানসভার একটিমাত্র আসনে উপনির্বাচন। তার আগে মাওবাদী কার্যকলাপে উদ্বিগ্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। তবে ২৪ ঘণ্টায় মোট পাঁচজন মাওবাদী নিকেশ হওয়ার ঘটনায় কিছুটা হলেও স্বস্তিতে পুলিশ। তবে মাওবাদীদের হাতে কীভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top