News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া : এনআরসি নিয়ে কটাক্ষ বিজেপি নেতার
Image

মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া : এনআরসি নিয়ে কটাক্ষ বিজেপি নেতার

বারাণসী, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশই চলে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে এই বিজেপি নেতা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান, তাহলে তাঁর

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াই ভালো। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তিনি যদি রাজনীতি করতে চান তাহলে তাঁর বাংলাদেশই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। তাতে আখেরে তাঁর ভালোই হবে।” বালিয়ার এই বিজেপি বিধায়কের আরও বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়কেও পি চিদাম্বরমের মতোই উচিত শিক্ষা দেওয়া উচিত।”


এখানেই থেমে থাকেননি ওই বিজেপি নেতা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল নিয়ে রামায়ণের প্রসঙ্গ টেনে সুরেন্দ্র সিং বলেন , “লঙ্কার মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি। তবে তিনি সেখানে চলে যেতে পেরেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং আমরা ওখানে অনেকগুলি আসন পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার লঙ্কিনী। সেখানে রাম নিজের পা রেখেছেন এবং এবার শীঘ্রই সরকারে পরিবর্তন আসবে।” কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “বাংলাতেও এনআরসি কার্যকর হবে এবং সমস্ত বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে শ্রদ্ধাপূর্বক তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top