News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালীদের বিদেশী বানানোই উদ্দেশ্য ছিল, নাগরিকপঞ্জী নিয়ে তোপ আমরা বাঙালীর
Image

বাঙালীদের বিদেশী বানানোই উদ্দেশ্য ছিল, নাগরিকপঞ্জী নিয়ে তোপ আমরা বাঙালীর

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (হি.স)৷৷ অসমে বাঙালীদের বিদেশীই বানানোই উদ্দেশ্য ছিল৷ নাগরিকপঞ্জীর চুড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর এই ভাবেই তোপ দাগল আমরা বাঙালী৷ ক্ষোভ প্রকাশ করে আমরা বাঙালী অসম রাজ্য কমিটি বলেছে, ভুলে ভরা নাগরিকপঞ্জী সংশোধনের কোন ব্যবস্থা নেই৷ ফলে এই নাম বিভ্রাট নিয়ে নাগরিকপঞ্জী থেকে নাম বাদ যাওয়ায়ই স্বাভাবিক ছিল৷ সংগঠনের সচিব সাধন পুরকায়স্থের কথায়, এই ভাবে নাগরিকত্ব হুমকির মুখে পড়বে৷ কারণ, সামান্য নামের উচ্চারণের ভুলে ট্রাইব্যুনালে অনেকেই বিদেশি হয়েছেন৷

এদিন তিনি বলেন, আজ অসমে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা সরকারিভাবে প্রকাশিত হয়েছে৷ তাতে নূ্যনতম ১৫ লক্ষ বাঙালীর নাম বাদ পড়েছে৷ সাথে তাদের সন্তানদের নিয়ে সর্বমোট ২৫ লক্ষ বাঙালীর নাম উঠেনি নাগরিকপঞ্জীতে৷ তিনি আরও বলেন, নাগরিকপঞ্জীতে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যেও এক বিরাট সংখ্যক লোকের নাম ভুল প্রকাশিত হয়েছে৷ উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোথাও পল্লবীর স্থলে পল্লয়ী, অনিশার স্থলে অনিছা লেখা রয়েছে৷ শুধু তাই নয়, পদবীতেও ভুলেভরা তালিকা প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জীতে৷ তিনি বলেন, যেখানে পদবী দেব হওয়ার ছিল সেখানে দেয় হয়ে রয়েছে৷

তিনি আক্ষেপ করে বলেন , এই ভুলে ভরা নাগরিকপঞ্জী সংশোধনের কোন ব্যবস্থা নেই৷ ফলে, এই নাম বিভ্রাটে আগামীদিনে নাগরিকপঞ্জী থেকে নাম বাদ যাবেই৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নাগরিকত্ব হুমকির মুখে পড়বে৷ কারণ, নামের উচ্চারণের ভুলে ট্রাইব্যুনালে অনেকেই বিদেশি হয়েছেন৷

তিনি দাবি করেন, এই প্রক্রিয়াটি ষড়যন্ত্রমূলক৷ তাঁর অভিযোগ, বাঙালীদের বিদেশি বানানোই উদ্দেশ্য ছিল, সরকারের কোন সদিচ্ছা প্রতিফলিত হয়নি৷

এদিন তিনি অভিযোগ তুলে বলেন, অসম সরকারের দায়িত্বশীল মন্ত্রীর হুমকি দিচ্ছেন নাগরিকপঞ্জীতে নাম না থাকলে অসমের নাগরিক হওয়া যাবে না৷ তাঁর আরও অভিযোগ, বাঙালীদের হেনস্থা করার ষড়যন্ত্র চলছে৷ তাই তিনি ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া অন্য কোন উপায় নেই বলে মনে করেন৷ তিনি এই ইস্যুতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top