News Flash

  • Home
  • Uncategorized
  • রাঁধুনি সলমন : বিগ বসের প্রোমো শ্যুটে অন্য লুকে ভাইজান
Image

রাঁধুনি সলমন : বিগ বসের প্রোমো শ্যুটে অন্য লুকে ভাইজান

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পেশাদার রাঁধুনির জ্যাকেট গায়ে গ্যাস ওভেন জ্বালিয়ে নন-স্টিকের চাটুতে খিচুড়ি বানাচ্ছেন সলমন খান। খিচুড়ির সঙ্গে বানাচ্ছেন রায়তাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে শেফ সলমনের এই ছবি।

সম্প্রতি জনপ্রিয় টিভি-শো ‘বিগ বস’-এর জন্য আরও একটি প্রোমো শ্যুটে সাজানো গোছানো রান্নাঘরে নিজের হাতেই রান্না করতে দেখা গেছে ভাইজানকে। তবে অবশ্য এই প্রথম নয়, গত বছরও বিগ বস-এর প্রতিযোগীরা ভালো খাবার না পাওয়ার অভিযোগ করলে সলমন নিজের বাড়ি থেকে তাঁদের জন্য খাবর এনেছিলেন। তবে সেটা শুধু একবারই নয়, প্রত্যেক সপ্তাহেই সলমনের বাড়ি থেকে বিগ বস-এর প্রতিযোগীদের জন্য খাবার আসত। এবারও শীঘ্রই শুরু হতে চলা ‘বিগ বস ১৩’-এর যে প্রোমো সলমন শ্যুট করেছেন সেখানে সলমনকে নিজের হাতে রান্না করতে দেখা যাচ্ছে। বিগ বস-এর এই নতুন প্রোমোতে সলমন ছাড়াও দেখা গেছে সুরভি জ্যোতি ও করণ ওয়াহিকে। এদিকে এবার বিগ বস-এর প্রতিযোগী হিসাবে ঠিক কাদের দেখা যাবে তা স্পষ্ট না জানা গেলেও শোনা যাচ্ছে রাজপাল যাদব, দেবলীনা ভট্টাচার্য, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া, আরতি সিনহার নাম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top