
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর ৷৷ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত ৫৷ ঘটনা কদমতলা থানাধীন লালছলা বাজার সংলগ্ণ ব্রীজে৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে লালছড়া বাজার সংলগ্ণ ব্রীজে টিআর০২-সি-৭২৯৬ এবং টিআর৫-বি-৯০৩৮ দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনায় এক বাইকে থাকা ৩ কলেজ ছাত্র এবং অপর বাইকের চালক সহ ১জন আহত হয়৷
দুর্ঘটনা প্রত্যক্ষ করে এলাকার মানুষ ছুটে আসে এবং খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ উভয় বাইকের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফায়ার সার্ভিসের অপেক্ষা না করে এলাকার মানুষ প্রথমে ৩ জনকে একটি গাড়ি করে কদমতলা হাসপাতালে পাঠা.৷ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ৷ ৩ জন ছাড়াও আরও দুই আহত ব্যক্তি রয়েছিল ঘটনাস্থলে৷
একজন কলেজ ছাত্র শুভজিত দাস এবং অপরজন বাইক চালক৷ পরবর্তী সময় ফায়ার সার্ভিসের বিলম্ব দেখে তাদের পুলিশের গাড়ি করেই কদমতলা হাসপাতালে পাঠানো হয়৷ পরবর্তী সময় প্রাপ্ত খবরে জানা যায় এই দুর্ঘটনায় আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে৷

