News Flash

  • Home
  • Uncategorized
  • ৬ মাসের বেতন দান করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

৬ মাসের বেতন দান করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিন উপলক্ষে সারা দেশে সেবা সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ ত্রিপুরাতেও তা পালন করা হবে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান বিজেপি প্রদেশ সভাপতি তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তাঁর কথায়, আগামীকাল থেকে ওই পর্ব শুরু হবে, চলবে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ তাতে, বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সাথে তিনি জানিয়েছেন, স্বচ্ছতায় সচেতনতার জন্য তিনি ৬ মাসের বেতন দান করবেন৷


এদিন তিনি জানান, সাংসদ প্রতিমা ভৌমিকের নেতৃত্বে সেবা সপ্তাহ উদযাপনের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন হবে৷ তাঁর কথায়, আগামীকাল থেকে সারা রাজ্যে বুথ স্তর পর্যন্ত রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, স্বচ্ছতা অভিযান, অনাথালয় এবং বৃদ্ধাশ্রমে মিষ্টি বিতরণ, দিব্যঞ্জনদের শিক্ষা দান ইত্যাদির আয়োজন করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ওইসবের পাশাপাশি নমো আপ এর প্রচার করা হবে৷ এছাড়া প্লাষ্টিক বর্জনেও সচেতনতা অভিযান চালানো হবে৷


এদিকে, সেবা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৬ মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি জানান, গ্রামে ডাস্টবিন পৌছে দেওয়ার জন্য ওই টাকা খরচ করা হবে৷ তাতে গ্রামের মানুষ স্বচ্ছতা সম্পর্কে সচেতন হবেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top