News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে সাংবাদিকদের হুমকি ধমকি এসডিএমের, প্রতিবাদে ধর্ণা
Image

খোয়াইয়ে সাংবাদিকদের হুমকি ধমকি এসডিএমের, প্রতিবাদে ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ সেপ্ঢেম্বর৷৷ শুক্রবার খোয়াই চা বাগান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তালাবন্দি করে খোয়াই- আগরতলা সড়ক অবরোধ করে৷ এই সংবাদ সংগ্রহ করতে গেলে মহকুমা শাসক সোনাক্সী সিং তোমরের ক্ষোভের মুখে সাংবাদিকেরা৷ তিনি সাফ জানিয়ে দেন সুকলের ছবি তোলা যাবে না৷ একই সঙ্গে হুমকি দেওয়া হয় সাংবাদিকদের জেলে পুড়ে দেওয়ার৷ এই ঘটনার প্রতীবাদে সমস্ত সাংবাদিকেরা মিলে জেলা শাসক পঙ্কজ চক্রবর্তীর কার্যালয়ে গিয়ে গোটা ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানায়৷


গোটা বিষয়টি সম্পর্কে অবগত করা হয় জেলা শাসক পঙ্কজ চক্রবর্তীকে৷ কিন্তু জেলা শাসক তাঁর কোন সুরাহা করতে পারেনি৷ সাংবাদিকেরা দাবি জানায় মহকুমা শাসদকের এই ঘটনার জন্য ভুল শিকার করতে হবে৷ পরে সাংবাদিকেরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসে৷ ধর্নায় বসে থাকার পরেও মহকুমা শাসকের দেখা পাওয়া যায়নি৷ প্রায় এক ঘণ্টা পর জেলা শাসকের কার্যালয়ে আসেন মহকুমা শাসক সোনাক্সী সিং তোমর৷ জেলা শাসকের নির্দেশে সাংবাদিকদের সামনে নিজের ভুল শিকার করেন৷ মহকুমা শাসক সোনাক্সী সিং তোমরের এই ভুল শিকারের পর ধর্না প্রত্যাহার করে নেয় মহকুমায় কর্মরত সাংবাদিকেরা


তবে মহকুমা শাসক সোনাক্সী সিং তোমর তাঁর এক রোখা মনোভাব বজায় রাখেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েও৷ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান শিক্ষককে৷ আন্দোলনে নামা ছাত্র ছাত্রীদের আইনি ভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান৷ খোয়াই প্রেস ক্লাবের সভাপতি জানান মহকুমা শাসক সোনাক্সী সিং তোমর ক্ষমা চাওয়ার সন্তুষ্ট হয়ে সাংবাদিকেরা ধর্না আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top