News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নের প্রশ্ণে জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫এ বিলুপ্ত হওয়া খুবই জরুরি ছিল : ইন্দ্রেশ কুমার
Image

উন্নয়নের প্রশ্ণে জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫এ বিলুপ্ত হওয়া খুবই জরুরি ছিল : ইন্দ্রেশ কুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ জম্মু ও কাশ্মীরের উন্নয়নের বদলে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে ধারা ৩৭০ এবং ধারা ৩৫-এ সবচেয়ে বেশি দায়ী৷ তাই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলুপ্ত করে দিয়ে অখণ্ড ভারতের সূচনা করেছে৷ কারণ, স্বাধীনতার পর থেকে জম্মু ও কাশ্মীর ভারতের আলাদা অঙ্গ হিসেবে নিজেদের বিবেচনা করত৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেন্দ্রীয় কার্যকারিণী সমিতির সদস্য ইন্দ্রেশ কুমার৷ তাঁর কথায়, আলাদা আইন, আলাদা সংবিধান এবং আলাদা পতাকার প্রচলন জম্মু ও কাশ্মীর থেকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এখন ভূস্বর্গে তরতর করে উন্নয়ন হবে৷


এদিন তিনি বলেন, ধারা ৩৭০ এবং ৩৫-এ অস্থায়ীভাবে প্রয়োগ করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে৷ কিন্তু, রাজনৈতিক স্বার্থে স্বাধীনতার পর থেকে ওই ধারা জম্মু ও কাশ্মীর থেকে বিলুপ্ত করা হয়নি৷ মূলত, কট্টরপন্থী নেতাদের চাপেই ভূস্বর্গে ওই ধারাগুলি বছরের পর বছর লাগু ছিল৷ তিনি বলেন, পাকিস্তান ও চিন ভারতের প্রচুর জমি দখল করে রেখেছে৷ ধারা ৩৭০ এবং ৩৫-এ বলবতের জন্যই জম্মু ও কাশ্মীরে প্রতিনিয়ত অশান্তি বিরাজ করত৷ ফলে, উন্নয়নের বদলে ক্রমশ ধবংস হয়েছে ভূস্বর্গ৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ভ্রাতৃত্ববোধের বদলে জম্মু ও কাশ্মীরে শুধু হিংসা ছড়ানো হয়েছে এতদিন৷


ইন্দ্রেশের কথায়, সময়ের সাথে জম্মু ও কাশ্মীরে ধারা ৩৭০ ও ৩৫-এ বিলোপ করে দেওয়ার কথা ছিল৷ কারণ, এক ভারত এক সংবিধান আমাদের পরিচয়৷ অথচ, জম্মু ও কাশ্মীরে ভারতের ১৪০টি আইন প্রযোজ্য ছিল না৷ শুধু তা-ই নয়, ভারতীয় পতাকার বদলে কাশ্মীরে পৃথক পতাকা উড়ত৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সমগ্র ভারতবাসী নিজেদের এক ও অভিন্ন ভাবলেও কাশ্মীর সেই ভাবনার ঊধর্ে ছিল৷ তাঁরা নিজেদের আলাদা বলেই মনে করত৷ ইন্দ্রেশ কুমারের কথায়, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও দেশ দ্বিখণ্ডিত হয়ে অখণ্ডে ভারতের স্বপ্ণে আঘাত করেছে৷ পাকিস্তান কাশ্মীরের জমি অধিগ্রহণ করে রেখেছে৷ তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরে ধারা ৩৭০ ও ৩৫-এ বিলুপ্ত করে ভারতের এখন নয়া স্লোগান পাক অধিকৃত কাশ্মীরও দখল করতে হবে৷ তবেই, সন্ত্রাসবাদের চোখ রাঙানি থেকে ভারতকে মুক্ত করা যাবে, সম্ভব হবে অনুপ্রবেশ ঠেকানো৷


এদিন তিনি জম্মু ও কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫-এ বিলুপ্ত করে দেওয়া এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাজ্য হিসেবে গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারকে কুর্নিশ জানিয়েছেন৷ এরই সাথে সবুজ ত্রিপুরা, সবুজ ভারত এবং সবুজ বিশ্ব গড়ার ডাক দিয়েছেন ইন্দ্রেশ৷ তাঁর আহ্বান, গাছ লাগান, জল বাঁচান এবং স্বচ্ছতা বজায় রাখুন৷


এদিকে, ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন আনুক কেন্দ্রীয় সরকার৷ এ-ভাবেই সওয়াল করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেন্দ্রীয় কার্যকারিণী সমিতির সদস্য ইন্দ্রেশ কুমার৷ তাঁর কথায়, বিশাল জনসংখ্যা দেশের প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়৷ তাই, সচেতনতার মাধ্যমে সম্ভব না হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের আইন আনা উচিত৷
এদিন তিনি বলেন, সারা বিশ্বের মোট জমির ৩৬ শতাংশ রয়েছে ভারতে৷ অথচ জনসংখ্যার নিরিখে সারা বিশ্বের ১৬৭ শতাংশ জনসংখ্যা এ-দেশে৷ স্বাভাবিক জনসংখ্যার তুলনায় জমি কম রয়েছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, বলেন তিনি৷


তাঁর মতে, সারা ভারতে সচেতনতা কর্মসূচির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া উচিত৷ মানুষকে জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহতা সম্পর্কে অবগত করানো হলে, সে-বিষয়ে নিশ্চয়ই তাঁরা চিন্তাভাবনা করবেন৷ তাঁর বক্তব্য, জনসংখ্যা বৃদ্ধির সাথে পানীয় জল, অন্ন, বাসস্থান এবং অক্সিজেনের প্রয়োজনীয়তাও বাড়বে৷ ফলে, জনসংখ্যা বৃদ্ধি এখনই আটকানো সম্ভব না হলে, আগামীদিনে এ-দেশের উন্নয়নে তা বাধা হয়ে দাঁড়াবে৷ তাই আইনের সহায়তায় দেশকে জনসংখ্যা বৃদ্ধির অভিশাপ থেকে মুক্ত করতে হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top