News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়ায় ট্রাক থেকে উদ্ধার ছ’টি রাইফেল ও প্রচুর গুলি, গ্রেফতার ৩ জন জেএমবি জঙ্গি
Image

কাঠুয়ায় ট্রাক থেকে উদ্ধার ছ’টি রাইফেল ও প্রচুর গুলি, গ্রেফতার ৩ জন জেএমবি জঙ্গি

কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), ১২ সেপ্টেম্বর (হি.স.): বড়সড় নাশকতার ছক বানচাল করল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ট্রাক থেকে চারটি একে-৫৬ রাইফেল এবং দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করল সুরক্ষা বাহিনী| এছাড়াও ছ’টি ম্যাগাজিন এবং ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জন জইশ-ই-মহম্মদ (জেএমবি) জঙ্গিকে| জম্মু-র ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) মাকেশ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জম্মু-পাঠানকোট হাইওয়েতে নাকা তল্লাশি চালানো হচ্ছিল| সকাল আটটা নাগাদ একটি ট্রাককে আটক করা হয়, ওই ট্রাকের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি একে-৫৬ রাইফেল এবং দু’টি একে-৪৭ রাইফেল| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জন সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে| আটক করা হয়েছে ট্রাকটি|

পুলিশ সূত্রের খবর, পঞ্জাবের বামিয়াল থেকে কাশ্মীর অভিমুখে যাচ্ছিল ট্রাকটি| আইজিপি জানিয়েছেন, ধৃত ৩ জন জঙ্গির বাড়ি কাশ্মীরেই| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাশ্মীর উপত্যকার ওভার গ্রাউন্ড (জঙ্গিদের মদতদাতা) কর্মীদের সহায়তায় কাশ্মীর উপত্যকা থেকে পাঠানকোটে এসেছিল জেএমবি জঙ্গিরা| পাঠানকোট থেকেই কাশ্মীর উপত্যকায় ফিরে যাচ্ছিল তারা| কাঠুয়ার এসএসপি শ্রীধর পাটিল জানিয়েছেন, ‘ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে চারটি একে-৫৬ এবং দু’টি একে-৪৭ রাইফেল| ছ’টি ম্যাগাজিন এবং ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে| ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য|’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top