News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক বিপদ, যার ভিত্তি পাকিস্তানে, মথুরায় বললেন প্রধানমন্ত্রী
Image

সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক বিপদ, যার ভিত্তি পাকিস্তানে, মথুরায় বললেন প্রধানমন্ত্রী

মথুরা, ১১ সেপ্টেম্বর (হি.স.) : সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক বিপদে পরিণত হয়েছে। এই সন্ত্রাসবাদী কার্যকলাপে মূল শিখর রয়েছে পাকিস্তানে। বুধবার মথুরায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন উত্তরপ্রদেশের মথুরায় স্বচ্ছই সেবা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সন্ত্রাসবাদ এখন আদর্শে পরিণত হয়েছে। যা কোনও দেশের সীমানার মধ্যে আরও আবদ্ধ নেই। এই আন্তর্জাতিক সমস্যাটি আন্তর্জাতিক বিপদে পরিণত হয়েছে। এই সন্ত্রাসবাদের শিখর রয়েছে আমাদের প্রতিবেশী দেশে (পাকিস্তান)। সেখানে সন্ত্রাসবাদ ফুলে ফেঁপে উঠেছে।

আমেরিকার ৯/১১ সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, এক শতাব্দী আগে এইদিনে চিকাগোতে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। গোটা বিশ্ব ভারতীয় সংস্কৃতির গভীরতা সম্পর্কে অবগত হয়েছিল। দুর্ভাগ্যবসত ওই একই দিনে অর্থাৎ ১১ সেপ্টেম্বর বড় ধরণের সন্ত্রাসবাদী হামলা হয়েছিল আমেরিকায়। যার গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারত সাহসী পদক্ষেপ নিয়েছে। আর ভবিষ্যতেও তা বজায় থাকবে।
নাম না করে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দিয়ে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে এককাট্টা হওয়া উচিত গোটা বিশ্বের। ভারত একাই সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম। এর প্রমাণ আগেও ভারত রেখেছে আর ভবিষ্যতেও রাখবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top